শিক্ষক দিবসেই বাংলার লক্ষ লক্ষ শিক্ষক, শিক্ষিকার দুশ্চিন্তা দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, ৫ সেপ্টেম্বর শিক্ষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছেন তিনি।
2
8
আজ, শনিবার নিউটাউন কনভেনশন সেন্টারে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে শিক্ষকদের উদ্দেশে বকেয়া ডিএ, এরিয়ার নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
3
8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "ডিএ আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়নি, মালহোত্র কমিটি যা বলবে মেনে নেব।"
4
8
এরপরই তিনি আরও বলেন, “আমরা হিসাব করে দেখেছি যদি ডিএ দিতে বলে, এরিয়ার নিয়ে ১২ হাজার কোটি টাকা দিতে হবে শিক্ষক- শিক্ষিকাদের হাতে।”
5
8
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে বকেয়া ডিএ-এর ৬৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হয়েছে বকেয়া ডিএ।
6
8
শিক্ষকদের ডিএ সংক্রান্ত মামলা এখনও আদালতে চলছে। এ বিষয়ে মালহোত্রা কমিটির প্রস্তাব রাজ্য সরকার মেনে নেব বলে আজ জানিয়ে দিলেন শুভেন্দু।
7
8
তাঁর বক্তব্য, একবারে সম্ভব না হলেও পর্যয়াক্রমে সরকারপোষিত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে।
8
8
এর পাশাপাশি অক্টোবর থেকেই ২০ শতাংশ হারে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়েও সরকারের পদক্ষেপের কথাও ফের একবার ঘোষণা করেছেন তিনি।