ডিজিটাল যুগের সবার আগে মোবাইল ফোন থাকবে সেটাই স্বাভাবিক। সেখানে সকলেই নিজের হাতে হাতে মোবাইল ফোন দিয়েই যাবতীয় কাজ করেন।
2
9
তবে ছোটোদোর হাতে যে হারে মোবাইল ফোন থাকছে সেখানে চিন্তায় ভুগছেন অভিভাবকরা। প্রতিদিন বাড়ছে রিলস এবং অনলাইন গেমস দেখার প্রবণতা।
3
9
বিষয়টি নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে বিহার সরকার। তারা এবিষয়ে একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তৈরি করা হবে নতুন পলিসি।
4
9
এখানেই সামাজিক মাধ্যম, অনলাইন গেমস এবং মোবাইল ফোন নিয়ে জারি করা হতে পারে নিষেধাজ্ঞা। এটি করা হচ্ছে মূলত ছোটোদের মোবাইল ফোন থেকে বিরত থাকার জন্য।
5
9
জনতা দল ইউনাইটেডের নেতা সমৃদ্ধ বর্মা জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি বারে বারে দাবি করেছেন। এবার হয়তো তার দাবি ফলপ্রদ হতে চলেছে।
6
9
যেভাবে সামাজিক মাধ্যমের প্রতি শিশুরা অভ্যস্ত হয়ে পড়ছে সেখানে জারি করা হবে নিষেধাজ্ঞা। এবিষয়ে ইতিমধ্যে কাজ করছে আইটি সেল।
7
9
বিহারের আইটি মন্ত্রী শ্রেয়সী সিং জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে দ্রুত কাজ করছেন। কীভাবে শিশুদের বিরত রাখা যায় সেদিকে বিশেষ নজর রেখেই পদক্ষেপ গ্রহণ করা হবে।
8
9
এবিষয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হবে। কাজ করছে বেঙ্গালুরুর একটি আইটি প্রতিষ্ঠান। তাদের রিপোর্ট হাতে পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে।
9
9
বিহার প্রথম এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করার পর দেশজুড়ে একই সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তার উত্তর এখনও জানা নেই। তবে শিশুদের মোবাইল থেকে দূরে রাখার এই উদ্যোগ প্রশংসার যোগ্য।