পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
2
12
বকেয়া ডিএ মেটানোর অগ্রগতি নিয়ে গঠিত মনিটরিং কমিটিকে তাদের রিপোর্ট আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
3
12
ফাইল হস্তান্তর হবে ডিজিটাল মাধ্যমে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন রাজ্য সরকারের চূড়ান্ত অবস্থান এবং ডিএ সমস্যার ভবিষ্যৎ বিবেচনা করা হবে।
4
12
ডিএ মামলার আগের রায়েই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র পুরোটাই মিটিয়ে দিতে হবে। তার মধ্যে ২৫ শতাংশ বকেয়া অবিলম্বে মেটানোর কথা বলা হয়।
5
12
বাকি ৭৫ শতাংশ অর্থ রাজ্য সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ না ফেলে কীভাবে ধাপে ধাপে মেটানো সম্ভব, তা খতিয়ে দেখতে একটি মনিটরিং কমিটি গড়ে দেয় আদালত।
6
12
কমিটির সাম্প্রতিক বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে এবং বকেয়া মেটানোর প্রক্রিয়া কতদূর এগোল, সেই বিস্তারিত তথ্যই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।
7
12
রাজ্যের নতুন সরকার সুপ্রিম কোর্টকে এক স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হয়েছে। তবে বিপুল আর্থিক চাপের কারণে তারা ১০০ শতাংশের বদলে ৮৫ শতাংশ বকেয়া মেটানোর অনুমতি চেয়েছে এবং বাকি ১৫ শতাংশ ছাড় দেওয়ার আবেদন জানিয়েছে।
8
12
সরকারের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কর্মীদের মোট বকেয়া ডিএ-র পরিমাণ ১১,৯৮৩ কোটি টাকা।
9
12
প্রথম কিস্তিতে ৭,৭৭১ কোটি টাকা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়ার দাবি করেছে রাজ্য। বাকি অর্থ তিনটি কিস্তিতে যথাক্রমে ২০২৭ সালের জানুয়ারি, জুলাই এবং ২০২৮ সালের জানুয়ারিতে মেটানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
10
12
বৃহস্পতিবার শুনানির সময় কর্মচারী সংগঠনের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী অভিযোগ করেন, বকেয়া মেটানোর দাবি করা হলেও কর্মীরা এখনও পর্যন্ত এক টাকাও পাননি।
11
12
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। রাজ্য সরকার বাজেট প্রস্তাবে ডিএ-র হার ২০ শতাংশ বাড়ানোর ফলে চলতি আগস্ট মাস থেকে এ রাজ্যের কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
12
12
ফলে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক এখনও ২২ শতাংশ রয়ে গিয়েছে। ১৮ আগস্ট শীর্ষ আদালতের শুনানির দিকেই এখন নজর সব পক্ষের।