দীপাবলির আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। উৎসবের আবহেই আরও বাড়বে ডিএ ও ডিআর। দীপাবলির আগেই একধাক্কায় ৬৪ শতাংশ ডিএ বাড়াতে পারে সরকার।
2
8
বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সূত্রের খবর, দীপাবলির আগেই আরও ৪ শতাংশ ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। এই ডিএ বৃদ্ধির ঘোষণা হলেই ৬৪ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।
3
8
দেরিতে ঘোষণা করা হলেও, চলতি বছরের জুলাই মাসে থেকেই ৬৪ শতাংশ হারে ডিএ কার্যকর হবে। এবং সেটিই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
4
8
সাধারণত বছরে দু'বার ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় সরকারের তরফে। জানুয়ারিতে ও জুলাইয়ে। চলতি বছরে জানুয়ারিতেই ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল। এবার জুলাইয়ের ডিএ বৃদ্ধি নিয়ে জোর জল্পনা।
5
8
বর্তমান AICPI-IW অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আনুমানিক ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। সেক্ষেত্রে বেসিক বেতন একধাক্কায় অনেকটাই বাড়বে।
6
8
কেন্দ্রের সরকার যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে, তাহলে সরকারি কর্মীদের বেসিক বেতন কত হবে? ১৮,০০০ টাকা বেসিক বেতনের উপর ৬৪% হারে ডিএ বাড়লে, মহার্ঘ ভাতা ১০,৮০০ টাকা থেকে বেড়ে ১১,৫২০ টাকা হবে।
7
8
যাঁদের বেসিক বেতন ২৫,৫০০ টাকা, তাঁদের ডিএ ১৫,৩০০ টাকা থেকে বেড়ে ১৬,৩২০ টাকা হবে। বেসিক বেতন যদি ৩৫,৪০০ টাকা হয়, সেক্ষেত্রে ৬৪ শতাংশ ডিএ যোগ করলে, মহার্ঘ ভাতা ২১,২৪০ টাকা থেকে বেড়ে ২২,৬৫৬ টাকা হবে।
8
8
যাঁদের বেসিক বেতন ৪৪,৯০০ টাকা, ৬৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর তাঁদের মহার্ঘ ভাতা ২৬,৯৪০ টাকা থেকে বেড়ে ২৮,৭৩৬ টাকা হবে।