বিয়ের মরশুমের মাঝেই সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের পকেটে নতুন ছ্যাঁকা দিচ্ছে হলুদ ধাতু। বেশ কিছুদিন ধরেই সোনার বাজারের গ্রাফ যেভাবে ওঠানামা করছে, তাতে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের। কিছুদিন আগেই এক লাফে প্রায় ১০ হাজার টাকা বেড়েছিল সোনার দাম, যার পর আবার রাতারাতি কিছুটা কমেও যায়। বিশ্ব বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে সোনার দামের এই বারংবার পরিবর্তন চলছে। আজ, ১৮ মে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই দেশের বিভিন্ন শহরে সোনা কোন স্তরে ট্রেড করছে, তা নিয়ে অনিশ্চয়তা ও চিন্তা দুই-ই রয়েছে বাজারে।
2
12
আজকের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার দাম শহরভেদে কিছুটা আলাদা। একনজরে দেখে নিন দেশের প্রধান শহরগুলিতে আজকের সোনার দর ঠিক কত টাকায় ঠেকল?
3
12
চেন্নাই: দেশের প্রধান শহরগুলির মধ্যে আজ চেন্নাইতেই সোনার দাম সবচেয়ে চড়া। সেখানে আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনা বিকোচ্ছে ১৬,০৯১ টাকায় এবং ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১৪,৭৫০ টাকা।
4
12
আহমেদাবাদ: গুজরাটের এই বাণিজ্যিক শহরে আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার মূল্য ১৫,৬২৭ টাকা এবং ২২ ক্যারাট সোনা মিলছে প্রতি গ্রাম ১৪,৩২৫ টাকায়।
5
12
বেঙ্গালুরু: দক্ষিণের এই আইটি সিটিতে আজকের সোনার দর কলকাতার মতোই। এখানে ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬২২ টাকা এবং ২২ ক্যারাট সোনা বিকোচ্ছে প্রতি গ্রাম ১৪,৩২০ টাকায়।
6
12
ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানীতে আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬২৭ টাকা। পাশাপাশি ১ গ্রাম ২২ ক্যারাট সোনা কিনতে আজ গ্রাহকদের গুনতে হচ্ছে ১৪,৩২৫ টাকা।
7
12
ভুবনেশ্বর: ওড়িশার রাজধানীতে আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬২২ টাকা। তবে এখানে ২২ ক্যারাটের দাম অন্য কিছু শহরের তুলনায় সামান্য বেশি, প্রতি গ্রাম ১৪,৩৮৪ টাকা।
8
12
চণ্ডীগড়: এই কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনা মিলছে ১৫,৬৩৭ টাকায় এবং ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪,৩৩৫ টাকা।
9
12
গুরগাঁও: দিল্লির এই প্রতিবেশী উপনগরীতে আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার বাজারদর ১৫,৬৩৭ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম প্রতি গ্রাম ১৪,৩৩৫ টাকা।
10
12
লক্ষ্ণৌ: উত্তরপ্রদেশের রাজধানীতেও আজ চণ্ডীগড় ও গুড়গাঁওয়ের মতোই দর বজায় রয়েছে। এখানে আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৬৩৭ টাকা এবং ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ১৪,৩৩৫ টাকায়।
11
12
কলকাতা: তিলোত্তমায় আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৫,৬২২ টাকা। অন্যদিকে, গহনা তৈরির জন্য জনপ্রিয় ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম আজ ১৪,৩২০ টাকা।
12
12
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে চলা যুদ্ধকালীন পরিস্থিতি এবং ডলারের তুলনায় টাকার মূল্যের তারতম্যের কারণেই সোনা নিজের পুরোনো সব রেকর্ড ভেঙে নিত্যনতুন স্তরে পৌঁছোচ্ছে। এই আকাশছোঁয়া দামের জেরে আপামর মধ্যবিত্তের সঞ্চয়ে টান পড়ছে। আগামী দিনে বাজার কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না লগ্নিকারীরা। তাই সোনা কেনার আগে স্থানীয় বাজারের সর্বশেষ দর যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।