যুদ্ধের আবহে হঠাৎ গ্যাসের দামের মতোই লাগামছাড়া হারে বাড়তে পারে সোনা ও রুপোর দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা।
2
8
গত শনিবার ইরান ও ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হয়। আর তখন থেকেই উলটপূরাণ ভারতের সোনার বাজারে। একটানা একধাক্কায় কমেছে সোনার দাম।
3
8
এই আবহে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই কলকাতায় ২২ ক্যারাট সোনার গয়না কেনার 'সুবর্ণ সুযোগ'। আগামী সপ্তাহ থেকেই সোনার দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে।
4
8
আজ, শনিবার, ৭ মার্চ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫০ হাজার টাকা। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা সোনার দাম কমেছে।
5
8
কেন সোনার দাম হঠাৎ কমেছিল? বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিনিয়োগে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা এখন মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন। সোনা, রুপোর তুলনায় মার্কিন ডলারে বিনিয়োগ বাড়ছে।
6
8
বর্তমানে মার্কিন ডলার বেশ শক্তিশালী। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতি, সুদের হারের ওপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম।
7
8
চলতি সপ্তাহেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার বড়সড় পতন হয়েছে। মার্কিন ডলার শক্তিশালী হয়েছে অধিকাংশ দেশের প্রধান মুদ্রার তুলনায়। বর্তমানে বিনিয়োগকারীদের কাছে মার্কিন ডলার হল 'সেফ হেভেন'। যার প্রভাবে সোনার দাম সামান্য কমেছে।
8
8
শনিবার সকালে হঠাৎ রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এদিন সোনার দাম ফের খানিকটা বেড়েছে। আগামী সপ্তাহে সোনার দাম রেকর্ড হারে বাড়তে পারে। তাই বিয়ের মরশুমে সোনা কিনতে চাইলে, এই সপ্তাহই সেরা সময়।