অক্ষয় তৃতীয়া মানেই বাঙালির কাছে সোনা কেনার শুভ লগ্ন। কিন্তু এ বার বাজারের মেজাজ বোঝা দায়। বিগত এক মাস ধরে সোনার দাম কখনও কমছে, আবার বাড়ছে৷
2
10
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিগত এক মাস ধরে বেশ খানিকটা কমেছিল হলুদ ধাতুর দর৷ এপ্রিল পড়তেই আবার সোনার দাম ঊর্ধ্বমুখী৷
3
10
এখন পাইকারি বাজারে সোনার দাম একবার উঠছে তো পরক্ষণেই নামছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতা সাময়িক। তাই দাম একটু কমলেই কেনার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।
4
10
একবারে অনেকটা সোনা না কিনে অল্প অল্প করে কেনাই বুদ্ধিমানের কাজ। এতে দামের ওঠা-পড়ার ঝুঁকি কমে মধ্যবিত্তের। একইসঙ্গে গড় পড়তা একটা ঠিকঠাক দামে সোনা হাতে আসে।
5
10
গয়না পরার শখ না থাকলে ‘গোল্ড ইটিএফ’ বা সরকারি গোল্ড বন্ডে লগ্নি করা অনেক বেশি লাভজনক। এতে গয়না চুরির ভয় নেই। পাশাপাশি মেকিং চার্জের ঝক্কিও পোহাতে হয় না।
6
10
শুধুমাত্র সোনা নয়, লগ্নিকারীদের নজরে এখন রুপোও। শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, তাই দীর্ঘমেয়াদী লাভের আশায় রুপোতে বিনিয়োগ করার এটাই আদর্শ সময় হতে পারে।
7
10
বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি। ডলারের দামের হেরফের সোনার বাজারে প্রভাব ফেলছে। তাই আন্তর্জাতিক খবরের দিকে নজর রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া জরুরি।
8
10
সোনা বা রুপো কিনে দু-পাঁচ দিনে লাভের আশা না করায় ভালো। ভবিষ্যতের কথা ভেবে মেপে পা ফেলা উচিত।