সোনার দামে ওঠানামা অব্যাহত। এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরুতেই আবারও কমতে পারে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। নববর্ষের আগেই সোনা কেনার সুবর্ণ সুযোগ মধ্যবিত্তের।
2
12
আগামী সপ্তাহেই উৎসবের মরশুম। নববর্ষ ও অক্ষয় তৃতীয়া। এই আবহে ভারতীয়রা সোনা কেনা শুভ বলেই মনে করেন। তাই সোনা কেনার হিড়িক বাড়ে এই সময়।
3
12
সোমবার সোনার দাম কেন কমতে পারে? প্রথমত, দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক ভেস্তে গেছে। কোনও চুক্তি হয়নি। ইসলামাবাদ ছেড়ে ওয়াশিংটনে ফিরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
4
12
দ্বিতীয়ত, এই বৈঠক ভেস্তে যাওয়ার পরেই ইরান সাফ জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিতে স্পষ্ট 'না' জানিয়েছে তারা।
5
12
তেলের দাম বাড়লে, স্বাভাবিকভাবেই সোনার বাজারে বড়সড় ধাক্কা আসবে। এই আবহে মার্কিন ডলার আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারে।
6
12
যুদ্ধবিরতির মধ্যেও যুদ্ধের আশঙ্কায় সোনার দামেও অস্থিরতা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়লেও, আন্তর্জাতিক বাজারে সোনার বাজারে ফের ধস নামতে পারে।
7
12
দুই দেশের ব্যর্থ বৈঠক এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আগামী সপ্তাহের শুরুতেই অপরিশোধিত তেলের দামে বদল ঘটতে চলেছে। তেলের দাম আবারও বাড়তে পারে।
8
12
চলতি সপ্তাহান্তে সোনার দাম খানিকটা বেড়েছিল। গত বৃহস্পতিবার হরমুজ বন্ধ হতেই সোনার দাম একধাক্কায় কয়েক টাকা কমেছিল। আগামী সপ্তাহেও সোনার দাম ওঠানামা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
9
12
আজ ভারতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫২ হাজার ৯৯০ টাকা।
10
12
ওয়াকিবহাল মহলের দাবি, আগামী ২৪ ঘণ্টায় দুই দেশের মধ্যে আলোচনা কোন দিকে বাঁক নেয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।
11
12
সোমবার সোনার দামের পাশাপাশি ভারতের শেয়ার মার্কেটেও বড়সড় পরিবর্তন ঘটতে পারে। তেলের দাম বাড়লে, শেয়ার মার্কেটেও ধস নামার সম্ভাবনা রয়েছে।