এপ্রিলে সোনার দামে এখনও ওঠানামা অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সোনার বাজারেই সবচেয়ে বেশি ধাক্কা। কখনও দর বাড়ছে, কখনও আবার হাজার হাজার টাকা কমছে দাম।
আজ, ২০ এপ্রিল ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৫০০ টাকা কমেছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫০০০ টাকা কমেছে।
5
11
এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক ৪৫০ টাকা কমেছে। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমেছে ৪,৫০০ টাকা।
6
11
অক্ষয় তৃতীয়ার পর সোনার দাম এদিন কমল কেন? ওয়াকিবহাল মহল জানিয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির মধ্যেও অস্থিরতা অব্যাহত। যার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান।
7
11
হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচলেও শর্ত চাপিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একগুচ্ছ শর্তের চাপে দ্বিতীয় শান্তি বৈঠকে অংশ নিতেও রাজি নয় ইরান।
8
11
এর জেরে সোমবার লেনদেন শুরু হতেই, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় বেড়েছে। আবারও মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে।
9
11
মার্কিন ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় সোনার বাজারে ধাক্কা। এই কারণেই সোনার দাম এদিন আবারও কমল।
10
11
আগামিকাল, মঙ্গলবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির শেষদিন। দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেই সোনার বাজার ফের চাঙ্গা হতে পারে।
11
11
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই, ফের যদি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে সোনার দাম চলতি সপ্তাহে ফের কমতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের। পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানের দিকেও মুখিয়ে রয়েছেন সকলে।