সোনার দামে ফের স্বস্তি। মে মাসের শেষভাগে হলুদ ধাতুর দর আবারও নিম্নমুখী। যা ঘিরে সামান্য স্বস্তিতে মধ্যবিত্তরা।
2
15
যদিও গতকালের তুলনায় আজ মঙ্গলবার সকালে সোনার দাম খানিকটা বেড়েছে। তবে রেকর্ড হারে আপাতত বাড়েনি সোনার দাম।
3
15
একনজরে দেখে নিন, আজ, ১৯ মে মঙ্গলবার কোন শহরে সোনার দাম কত-
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
4
15
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
5
15
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৯০ টাকা।
পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
6
15
জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা।
বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
7
15
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা।
চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
8
15
গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ১৯০ টাকা।
ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
9
15
পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৪ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৯০ টাকা।
হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৭ হাজার ৪০ টাকা।
10
15
পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় মাসের মধ্যে সোনার দাম সবচেয়ে সস্তা। গতকাল সোমবার বাজারে লেনদেন শুরু হতেই ৬ সপ্তাহের পর সোনার দামে মহাধস নেমেছে।
11
15
এর মূল কারণ কী? পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়তেই সপ্তাহের শুরুতে এশিয়ায় অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ফের বেড়েছে।
12
15
গতকাল ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৭ শতাংশ বেড়েছে প্রতি ব্যারেল ১১১ ডলার ছাড়িয়ে গেছে। যার জেরেই সোনার দাম আজ কয়েক হাজার টাকা কমল।
13
15
আবু ধাবির পারমাণবিক কেন্দ্রের কাছে নতুন করে ড্রোন হামলা হয়েছে। এর জেরেই পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা বাড়তে শুরু করেছে।
14
15
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে কোনও ইতিবাচক ইঙ্গিত না পাওয়ায় আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
15
15
যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ। এই আবহে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। পাশাপাশি সোনার দামেও ওঠানামা জারি রয়েছে।