সোনায় সোহাগা! বেশ কয়েকটি রাজ্যের জন্য এই উপমা খুব একটা ভূল হবে না, তেমনটাই বলছে ওয়াকিবহাল মহল। কেন? কারণ ওই কয়েকটি রাজ্যে রয়েছে সোনার খনি। কেউ কেউ বলেন, ওই কয়েকটি রাজ্যের তো জ্যাকপট রয়েছে। কারণ অবশ্যই, বর্তমান সময়ের আকাশ ছোঁয়া সোনার দাম। ভারতে সোনা এখন এক লাখি।
2
8
এই প্রসঙ্গে উল্লেখ্য, এই দেশে সোনা কেবল মূল্যবান ধাতু নয়, সোনা, সোনার গয়নার সাংস্কৃতিক তাৎপর্য বিপুল। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য, ৩১শে মার্চ, ২০২৫ তারিখের তথ্য অনুসারে, ভারতে মোট আনুমানিক সোনার মজুদ ৮৭৯.৫৮ মেট্রিক টন। উল্লেখ রইল দেশের কয়েকটি সোনার খনির-
3
8
হুট্টি- কর্ণাটকের রায়চুরে অবস্থিত হুট্টি সোনার খনি ভারতের প্রাচীনতম সোনার খনি। তথ্য, এই খনি থেকে ১.৮ টন সোনা উৎপাদিত হয় গোটা বছরে।
4
8
কোলার গোল্ড ফিল্ডস- কর্ণাটকের কোলারে অবস্থিত, কোলার গোল্ড ফিল্ডস (কেজিএফ) ১৮৮০ সালে ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল। নিটি ২০০১ সাল পর্যন্ত চালু ছিল। জানা যায় বিপুল পরিমাণ সোনা প্রতি বছর সেখান থেকে উৎপাদিত হত। একসময় বিশ্বের দ্বিতীয় গভীরতম খনি ছিল এটি।
5
8
সোনভদ্র খনি- উত্তর প্রদেশের সোনভদ্র বিখ্যাত সোনার খনির জন্য।
6
8
রামগিরি- মনে করা হয় রামগিরি সোনার ক্ষেত্র হল অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার এই খনির সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের যোগ রয়েছে। ওই রাজ্যের অন্যতম সোনার খনি এটি।
7
8
পারসি সোনার খনি-ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পারসি সোনার খনি, অন্যান্য খনিগুলির মতো বড় নয় তবে এর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
8
8
উল্লেখ্য, সোমবার অর্থাৎ ১৮ আগস্ট, দেশে ২২ ক্যারাট সোনার দাম ৯২ হাজারের গণ্ডিতে রয়েছে। পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দাম এখনও এক লক্ষের ঊর্ধ্বেই। ১৮ আগস্ট, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯২,৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১১৭০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯২,৮৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৩২০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯২,৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১১৭০ টাকা।