বর্ষায় বারবার জানালার কাচ ভেপে যাচ্ছে? বৃষ্টির জলের দাগ ধরছে? কোনও সমস্যা না এই উপায়ে পরিষ্কার করলে একদম ঝকঝকে থাকবে দরজা, জানালা। ছবি- সংগৃহীত
2
6
সূর্যের আলোর মধ্যে কাচের দরজা, জানালা পরিষ্কার করবেন না। এতে যেটা দিয়ে জানালা বা দরজা মুছছেন সেটা দ্রুত শুকিয়ে যায়, এবং জলের দাগ ওঠার বদলে আরও বসে যায়। ছবি- সংগৃহীত
3
6
জানালা দরজা সবসময় উপর থেকে নিচ, এই ডিরেকশনে মুছবেন। এতে দাগ সম্পূর্ণ যাবে। উপর থেকে নতুন করে জলের ফোঁটা পড়ার সম্ভাবনা থাকবে না। ছবি- সংগৃহীত
4
6
কাপড়ের বদলে স্পঞ্জ ব্যবহার করুন। এতে অতিরিক্ত জল শুষে নেবে। দাগ থাকবে না। আর কোণ পরিষ্কার করার জন্য তুলো বা সুতির কাপড় ব্যবহার করুন। সেক্ষেত্রে পুরনো কাপড় শ্রেষ্ঠ। এতে সুতো ওঠার, ফাইবার জানালায় আটকে থাকার কোনও সম্ভাবনা থাকবে না। ছবি- সংগৃহীত
5
6
এক কাপ জলে এক কাপ রাবিং অ্যালকোহল, এক চামচ সাদা ভিনেগার মিশিয়ে সেটা দিয়ে কাচের জানালা বা দরজা মুছুন। এতে সেটা ঝকঝকে তকতকে থাকবে। ছবি- সংগৃহীত
6
6
গোটা জায়গায় এই মিশ্রণ স্প্রে করবেন না। কেবল উপর দিয়ে একটু বেশি করে স্প্রে করে উপর থেকে নিচের দিকে মুছতে মুছতে নামুন, তাহলেই হবে। বেশি জল দিয়ে মুছলে সেটা শুকাতে সময় লাগবে। এমনকী উল্টে দাগ ধরে যেতে পারে।ছবি- সংগৃহীত