প্যান কার্ডের মাধ্যমে পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন সব তথ্য
নিজস্ব সংবাদদাতা
১৮ জুলাই ২০২৬ ১৫ : ৫৫
শেয়ার করুন
1
12
বর্তমানে আয়কর সংক্রান্ত কাজ থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেনে PAN কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। PAN কার্ড ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজই করা যায় না।
2
12
তবে অনেকেই জানেন না, PAN কার্ডের সাহায্যেই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। কীভাবে আবেদন করবেন এবং কী কী নথি লাগবে, জেনে নিন।
3
12
PAN কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করা যেতে পারে। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইনস্ট্যান্ট পার্সোনাল লোন-এর সুবিধাও দেয়।
4
12
আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে অনেক ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই ঋণের টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে।
5
12
তবে ঋণের পরিমাণ ও অনুমোদন সম্পূর্ণভাবে আবেদনকারীর যোগ্যতা, আয়, ক্রেডিট স্কোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতির উপর নির্ভর করে।
6
12
প্রথমে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খোঁজ করুন, যারা PAN কার্ডের ভিত্তিতে ইনস্ট্যান্ট লোনের সুবিধা দেয়।
7
12
এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের সুদের হার, প্রসেসিং ফি, ঋণের মেয়াদ এবং অন্যান্য শর্ত তুলনা করে দেখুন।
পছন্দের ব্যাংকের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে Instant Loan বা Personal Loan অপশনে ক্লিক করুন।
8
12
প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করুন, তারপর লগ-ইন করুন। আবেদনপত্রে চাওয়া ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
9
12
এরপর ঋণের পরিমাণ, ঋণ শোধের সময়সীমা এবং EMI-এর বিকল্প বেছে নিন। সব তথ্য যাচাইয়ের পর আবেদন অনুমোদিত হলে ঋণের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
10
12
কোন কোন নথি লাগতে পারে? PAN কার্ড, আধার কার্ড,
পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ। আয়ের প্রমাণ (যদি প্রয়োজন হয়), ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধারের সঙ্গে PAN লিঙ্ক থাকা জরুরি।
11
12
যদি আপনার PAN কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে ঋণ পেতে সমস্যা হতে পারে। তাই আবেদন করার আগে PAN ও আধার লিঙ্ক করা আছে কি না, তা নিশ্চিত করুন।
12
12
মনে রাখবেন: শুধুমাত্র PAN কার্ড থাকলেই ঋণ নিশ্চিত হয় না। ঋণ মঞ্জুর করার আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আবেদনকারীর আয়, চাকরি, ক্রেডিট হিস্ট্রি, CIBIL স্কোর এবং ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত নেয়।