'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা', বাড়ির মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ২০১৬ সালে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায়, যে সমস্ত মহিলা আগে কোনও কারণে গ্যাস সংযোগ পাননি, তাঁরা গ্যাস এজেন্সির অফিসে গিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করে বিনামূল্যে গ্যাস কানেকশনের জন্য আবেদন করতে পারেন।
2
8
যেসব বাড়িতে এখনও কোনও এলপিজি গ্যাস কানেকশন নেই, তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন আয়ের শংসাপত্র, পরিচয়পত্র এবং বাসস্থানের শংসাপত্র-সহ আবেদন করতে পারেন। সবদিক খতিয়ে দেখার পর গ্যাস সংযোগ দেওয়া হয়।
3
8
শুধুমাত্র সেসব পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, যাদের নামে আগে থেকে অন্য কোনও এলপিজি সংযোগ নেই।
4
8
'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'য় এলপিজি গ্যাস কানেকশন প্রথমবার নিলে সঙ্গে ওভেনও দেওয়া হয়ে থাকে।
5
8
এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের বছরে ৯টি ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার দেওয়া হয়।
6
8
বর্তমানে প্রতি সিলিন্ডারে ভর্তুকি ৩০০ টাকা করা হয়েছে। এই অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
7
8
অনলাইনে কীভাবে আবেদন করবেন? ১. প্রথমে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। ২. রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। হোম পেজে 'পিএম উজ্জ্বলা যোজনা অনলাইন আবেদন' বিকল্পটি নির্বাচন করুন। ৩. ব্যক্তিগত তথ্য পূরণ করুন। ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড লাগবে। ৪. মোবাইল নম্বর (ওটিপি যাচাইয়ের জন্য)। ৫. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড)।
8
8
এই প্রকল্পের জন্য আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন।