গণেশ চতুর্থী সনাতন ধর্মে খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব। ২০২৬ সালে গণেশ চতুর্থী পালিত হবে ১৪ সেপ্টেম্বর। এই বিশেষ দিনে নিজের রাশি অনুযায়ী গণেশকে নির্দিষ্ট কিছু সামগ্রী নিবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে মেষ থেকে মীন, ১২টি রাশির জাতক-জাতিকা কীভাবে গণপতি বাপ্পার কৃপা পেতে পারেন, জেনে নিন।
2
13
মেষ: মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতকদের গনেশ চতুর্থীতে বাপ্পাকে লাল ফুল ও সিঁদুর অর্পণ করা উচিত। একই সঙ্গে গুড় ও বোঁদের লাড্ডু নিবেদন করলে শুভ ফল মিলবে।
3
13
বৃষ: শুক্রের প্রভাবে থাকা এই রাশির জাতকরা গণেশ পূজায় সাদা ফুল, মোদক ও মাখন নিবেদন করুন। এটি আপনার আর্থিক জীবনের বাধা কাটাতে সাহায্য করবে।
4
13
মিথুন: মিথুন রাশির জাতকরা সিদ্ধিদাতাকে টাটকা সবুজ দূর্বা ঘাস ও সবুজ রঙের মিষ্টি নিবেদন করুন। এতে বুদ্ধির বিকাশ ঘটে এবং কর্মক্ষেত্রে সাফল্য আসে।
5
13
কর্কট: এই রাশির জাতকরা গণেশকে চালের পায়েস বা সাদা মিষ্টি ও সাদা শিউলি ফুল বা পদ্ম অর্পণ করতে পারেন। এতে মানসিক শান্তি ও পারিবারিক সুখ বজায় থাকে।
6
13
সিংহ: সূর্যের মালিকানাধীন এই রাশির জাতকদের গণেশ পূজায় লাল চন্দন, বেলপাতা এবং গুড়ের তৈরি নৈবেদ্য দেওয়া উচিত। এটি সমাজে সম্মান ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ায়।
7
13
কন্যা: কন্যা রাশির জাতকরা বাপ্পাকে দূর্বার পাশাপাশি মুগ ডালের লাড্ডু অর্পণ করুন। এতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে।
8
13
তুলা: এই রাশির জাতকদের সাদা চন্দন, ধূপ এবং মিষ্টি সামগ্রী দিয়ে গণেশ পূজা করা উচিত। এটি জীবনে অর্থনৈতিক স্থায়িত্ব এবং ভারসাম্য এনে দেয়।
9
13
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকরা গণেশের উদ্দেশ্যে লাল ফুল, লাল জবা ও বোঁদের লাড্ডু নিবেদন করুন। এটি আপনার সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে।
10
13
ধনু: বৃহস্পতির প্রভাবে থাকা ধনুর রাশির জাতকরা হলুদ ফুল, হলুদ চন্দন এবং বেসনের লাড্ডু দিয়ে পূজা করুন। এতে শিক্ষা ও কর্মজীবনে বড় সাফল্য পাওয়া যায়।
11
13
মকর: শনিদেব এই রাশির অধিপতি। মকর রাশির জাতকদের গণেশকে নীল ফুল ও তিলের তৈরি মিষ্টি অর্পণ করা উচিত। এটি জীবনের সমস্ত বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে সাহায্য করে।
12
13
কুম্ভ: এই রাশির জাতকরা সিদ্ধিদাতা গণেশকে দূর্বা, মোদক এবং মেওয়ার মিষ্টি নিবেদন করতে পারেন। এর ফলে পারিবারিক ও আর্থিক জীবনে উন্নতি ঘটে।
13
13
মীন: মীন রাশির জাতকরা বাপ্পাকে হলুদ ফুল, তুলসী মঞ্জরী (পূজার শুরুতে) ও খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বেলে পূজা করুন। এটি অমঙ্গল দূর করে শুভ বার্তা নিয়ে আসে।