গরমের দুপুরে বা ছুটির দিনে পাতে যদি গন্ধরাজ চিকেন পড়ে তাহলে তার স্বাদ, গন্ধে মন ভাল হতে বাধ্য। রান্না করতেও লাগে না বিশেষ বেশি সময়! জেনে নিন এই রান্নার সহজ রেসিপি। ছবি- সংগৃহীত
চিকেনের টুকরোগুলোকে ভাল করে ধুয়ে গোলমরিচ গুঁড়ো, দই এবং গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ভাল করে মাখান। যোগ করুন আদা রসুন বাটা। দিয়ে দিন কয়েক টুকরো লেবুর টুকরো। সবটা আবারও ভাল করে মাখিয়ে অন্তত আধ ঘণ্টা সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
4
6
এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে একটা বড় চামচ মাখন দিন। মাখন গলে গেলে তাতে গোলমরিচ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিন। ছবি- সংগৃহীত
5
6
ভাল করে কষিয়ে নিন হাই ফ্লেমে। অন্তত মিনিট ১০ কষিয়ে নুন যোগ করুন। আবার একটু কষিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিন। এভাবেই মিনিট ১৫-২০ রাখুন। ছবি- সংগৃহীত
6
6
ঢাকা খুলে আবার ভাল কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গন্ধরাজ লেবুর টুকরো ছড়িয়ে পরিবেশন করুন।ছবি- সংগৃহীত