হাঁসফাঁস গরমে বাইরে কোথাও থেকে আসার পর ঠান্ডা কিছু খেতে মন চায়। আর সেটা যদি লস্যি বা দইয়ের ঘোল হয় তবে তো কথাই নেই! এই ভ্যাপসা গরমে প্রাণ জুড়াতে বানিয়ে ফেলুন গন্ধরাজ দইয়ের ঘোল। কীভাবে বানাবেন? রইল রেসিপি! ছবি- সংগৃহীত
এবার মিক্সিতে এক কাপ টক দই নিন। সঙ্গে দিন স্বাদ মতো চিনি, এক চিমটি বিটনুন। আধ কাপ জল ঢেলে দিন। সঙ্গে একটি গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিন। খেয়াল রাখবেন খালি সবুজ অংশটি দেবেন। খোসার সাদা অংশ গেলে তেতো হয়ে যাবে। এবার সবটা ভাল করে ব্লেন্ড করে নিন। ছবি- সংগৃহীত
4
6
এবার মিক্সির ঢাকা খুলে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন অর্ধেক গন্ধরাজ লেবুর রস। দিয়ে চামচ দিয়ে নেড়ে নিন। ছবি- সংগৃহীত
5
6
এবার একটি গ্লাস নিন। তাতে ঢালুন গন্ধরাজ দইয়ের ঘোল। উপর দিয়ে সামান্য গন্ধরাজ লেবুর জেস্ট ছড়িয়ে দিন। সাজানোর জন্য গ্লাসের এক পাশে লেবুর স্লাইস কায়দা করে লাগিয়ে পরিবেশন করুন। ছবি- সংগৃহীত
6
6
চাইলে এতে বরফের টুকরো দিতে পারেন। তাহলে পানীয়টি ঠান্ডা হবে আরও। এই গরম খেলে প্রাণ জুড়িয়ে যাবে। ছবি- সংগৃহীত