বিয়ের মরশুমে গ্যাসের দামেও রয়েছে চমক। চলতি বছরে গ্যাসের দামে আর মধ্যবিত্তের স্বস্তি নেই। টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বরেও দেশজুড়ে একধাক্কায় আবারও বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম।
2
7
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে অপরিশোধিত তেলের দাম বাড়তেই, ভারতেও হুড়মুড়িয়ে বেড়েছে গ্যাসের দাম। শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল।
3
7
অক্টোবরের পর, নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে সব শহরে। যদিও রান্নার গ্যাসের দাম নভেম্বর মাসেও অপরিবর্তিত রয়েছে।
4
7
অক্টোবরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৯৫৪। নভেম্বর থেকে ১৭ টাকা দাম বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৯৭১ টাকা।
5
7
গত মাসে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। নভেম্বরে সেটা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে আজ থেকে ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২,৯৯৪.৫ টাকা।
6
7
মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ২৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে হল ২৯০৮ টাকা।