যশ পেলেন ৫০ কোটি টাকা! ‘টক্সিক’-এর বাকি তারকারা কত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন?
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ০০ : ১৮
শেয়ার করুন
1
8
সিনেমা প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রুপোলি পর্দায় ঝড় তুলতে আসছে যশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ । গীতু মোহনদাসের পরিচালনায় এই মেগা প্রজেক্টটি নিয়ে বিনোদন দুনিয়ায় উত্তেজনার পারদ চড়ে রয়েছে তুঙ্গে। ছবির মুক্তি ঘিরে নানা জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি ফাঁস হয়েছে ছবির মূল তারমকাদের আকাশছোঁয়া পারিশ্রমিকের তালিকা, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
2
8
যশ: খবর, ছবিটিতে দ্বৈত চরিত্রে—‘রায়’ এবং ‘টিকেট’-এর ভূমিকায় অভিনয় করার জন্য যশ নাকি নিয়েছেন রেকর্ড ভাঙা ৫০ কোটি টাকা। শুধু অভিনয়েই নয়, এই ছবির মাধ্যমে তিনি যুক্ত হয়েছেন সহ-লেখক এবং সহ-প্রযোজকের ভূমিকাতেও।
3
8
কিয়ারা আদবানি: নাদিয়া চরিত্রে অভিনয় করা কিয়ারা আদবানি এই ছবির জন্য নিয়েছেন ১৫ কোটি টাকা।
4
8
নয়নতারা: গঙ্গা’ চরিত্রে থাকা দক্ষিণের তারকা-অভিনেত্রী নয়নতারার ঝুলিতে গেছে ১২ কোটি থেকে ১৮ কোটি টাকার মতো বিশাল অঙ্কের পারিশ্রমিক।
5
8
রুক্মিণী বসন্ত: এছাড়া ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর সাফল্যের পর রুক্মিণী বসন্ত (মেলিসা চরিত্র) পেয়েছেন ৩ থেকে ৫ কোটি টাকা।
6
8
হুমা কুরেশি: হুমা কুরেশি (এলিজাবেথ) পেয়েছেন ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক।
7
8
তারা সুতারিয়া: তারা সুতারিয়া (রেবেকা) পেয়েছেন ২ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক।
8
8
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এই অংকগুলোর কোনো আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করা হয়নি, তবে এই নিয়ে চর্চার শেষ নেই।