ইশতেহারে ছিল প্রতিশ্রুতি হিসেবে। ক্ষমতায় ফিরেই তা চালু করছে বঙ্গের প্রথম বিজেপি সরকার। মহিলাদের ক্ষমতায়ন এবং গণপরিবহণ ব্যবস্থায় মহিলাদের যাতায়াত আরও সহজ করতে বড় সিদ্ধান্ত।
2
10
সিদ্ধান্ত কী? এবার থেকে রাজ্যের মহিলারা সমস্ত সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
3
10
স্থানীয় এবং দূরপাল্লার বাসে উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন মহিলারা।
4
10
কিন্তু তারজন্য নিয়মাবলী কী? সহায়তা নেওয়ার ক্ষেত্রে, মহিলাকে অবশ্যিকভাবে এই রাজ্যের বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে সেই মহিলাকে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয় পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক।
5
10
সূত্রের খবর, কেন্দ্রের নিয়ম অনুযায়ী, যে ১১টি পরিচয় পত্র থাকে নাগরিকদের, সেগুলির মধ্যে অন্তত একটি রাখতেই হবে সঙ্গে।
6
10
তবে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের জন্য, উপভোক্তার সঙ্গে থাকতে হবে, ডিজিটাল কিউআর কোডযুক্ত কার্ড। ওই কার্ডে থাকবে উপভোক্তার নাম ও ছবি।
7
10
স্মার্ট কার্ডে আবেদনের জন্য লাগবে- আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ভি বি-গ্রামজি জব কার্ড (গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড), আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড
পাসপোর্টের মতো পরিচয় পত্র, কিংবা ছবি-সহ পেনশনের নথি বা স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সরকারি পরিচয়পত্র অথবা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনও পরিচয়পত্র ও সাম্প্রতিক ছবি
8
10
সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন জানিয়ে এই কার্ড সংগ্রহ করা যাবে।
9
10
তবে স্মার্ট কার্ড চালু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সরকার। ততদিন বৈধ পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা দেওয়া হবে।
10
10
পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টর মহিলাদের হাতে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ তুলে দেবেন।