ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রায়ই ফুটবল দুনিয়ায় 'অতিমানব' হিসেবে দেখানো হয়। তিনি নিখুঁত। কঠোর পরিশ্রমের জন্য আলাদা করে তিনি নজর কেড়ে নেন।
2
9
তবে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ দানিলো জানিয়েছেন, মাঠের বাইরে রোনাল্ডো আসলে অনেক বেশি সহজ-সরল ও আন্তরিক, যা অনেকে ধারণাও করতে পারবেন না।
3
9
দ্য অ্যাথলেটিক -এর এক সাক্ষাৎকারে দানিলো বলেন, রোনাল্ডোকে ঘিরে মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে।
4
9
দানিলোর কথায়, ''মানুষ মনে করে ক্রিশ্চিয়ানো একজন এলিয়েনের মতো, কিন্তু আসলে সে খুবই সাধারণ একজন মানুষ। সে হাসে, পরিবারের সঙ্গে সময় কাটায়।''
5
9
দানিলোর মতে, রোনাল্ডো ফুটবলকে কেন্দ্র করেই জীবন গড়ে তুলেছে এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার জন্য প্রচণ্ড পরিশ্রম করে।
6
9
জুভেন্টাসে খেলার সময়ে রোনাল্ডোর পেশাদার মানসিকতা কাছ থেকে দেখার সুযোগ পান দানিলো।
7
9
তিনি জানান, রোনাল্ডো সবসময়ে সতীর্থদের অনুশীলন ও ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। তাঁর অভিজ্ঞতা ও মানসিকতা পুরো দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলত।
8
9
দানিলো রোনাল্ডোর সঙ্গে কোচ কার্লো অ্যানচেলোত্তির মিলও খুঁজে পান। তিনি বলেন, দু’জনই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সাফল্য অর্জন করলেও কখনও অহংকারে ভোগেন না।
9
9
তাঁদের সবচেয়ে বড় শক্তি হলো বিনয় এবং কঠোর পরিশ্রমের মানসিকতা। দানিলোর মতে, ''তাঁরা অনেক কিছু জিতেছে, তবুও এমনভাবে কাজ করে যেন কিছুই জেতেননি।''