পুজোর আগে রাজ্যে রাজ্যে বড় ঘোষণা সরকারের। দেশজুড়ে যখন ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম, সেই আবহে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! তাও আবার তিনটে।
2
8
উৎসবের আবহেই নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য দারুণ খবর। এবার বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে একাধিক রাজ্যে। কারা পাবেন? সরকারের তরফে তাও ঘোষণা করা হয়েছে।
3
8
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় এমনিতেই গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান যোগ্য উপভোক্তারা। এবার উৎসবের আবহে পাওয়া যাবে ফ্রি গ্যাস সিলিন্ডার। আগেভাগেই এই ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যে।
4
8
দীপাবলির আগেই এই বিশেষ উপভোক্তাদের বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। চারটে রাজ্যে এখনও পর্যন্ত বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে।
5
8
কোন কোন রাজ্যে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে? দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে।
6
8
দিল্লিতে রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে দু'টি রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। একটি দীপাবলির আগে, আরেকটি হোলির সময় পাবেন। উত্তরপ্রদেশ সরকারের তরফেও এই দুই উৎসবের আবহে দু'টি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
7
8
অন্যদিকে অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে 'দীপম ২.০' প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মহিলা রেশন কার্ড গ্রাহকরা বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার পাবেন।
8
8
উত্তরাখণ্ড সরকারের তরফেও 'অন্ত্যোদয় রেশন কার্ড' প্রকল্পের উপভোক্তাদের বছরে তিনটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে।