লাফিয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে সৌভাগ্যের দরজা! বুধের নক্ষত্র বদলে নভেম্বরে তুমুল লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
১২ অক্টোবর ২০২৬ ১৯ : ০৫
শেয়ার করুন
1
7
২০২৬ সালের ৩ নভেম্বর বুধ গ্রহ বক্রী অবস্থায় আবার স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষ অনুসারে, বুধ বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, শিক্ষা, ব্যবসা ও আর্থিক পরিকল্পনার অধিপতি। অন্যদিকে, স্বাতী নক্ষত্রের অধিপতি রাহু। ফলে বুধের এই নক্ষত্র বদল যোগাযোগ, নতুন পরিকল্পনা এবং ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেতে পারে। এই পর্যায়টি চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। জেনে নিন এই সময় কারা লাভবান হবেন। ছবি- সংগৃহীত
2
7
মিথুন: মিথুন রাশির অধিপতি বুধ। তাই বুধের এই নক্ষত্র পরিবর্তনকে এই রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে, পুরনো ক্লায়েন্টের সঙ্গে কাজ ফের শুরু হওয়ার সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
3
7
চাকরিজীবীদের ক্ষেত্রে আলোচনা, ইন্টারভিউ, লেখালিখি ও যোগাযোগ নির্ভর কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আয়ের নতুন পথ খোঁজার সুযোগ মিলতে পারে। তবে দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভাল।ছবি- সংগৃহীত
4
7
তুলা: তুলা রাশিতে বুধের অবস্থানের কারণে এই রাশির জাতকদের ব্যক্তিত্ব, কথাবার্তা ও কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ বাড়তে পারে। চাকরিতে নিজের কাজের স্বীকৃতি পাবেন। ছবি- সংগৃহীত
5
7
কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। গুরুত্বপূর্ণ আলোচনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের নতুন অর্ডার, ক্লায়েন্ট বা অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে। সৃজনশীল পেশা, গণমাধ্যম, বিপণন ও জনসংযোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত সম্পর্কেও খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করতে পারে।ছবি- সংগৃহীত
6
7
ধনু: ধনু রাশির জাতকদের জন্য বুধের এই অবস্থান যোগাযোগ, উদ্যোগ ও নতুন পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ খোঁজা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা ফলপ্রসূ হতে পারে।ছবি- সংগৃহীত
7
7
ব্যবসায়ীদের নতুন বাজার বা গ্রাহকের সঙ্গে যোগাযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও পাওনা আদায়ের চেষ্টা কিংবা অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও আসতে পারে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাগজপত্র যাচাই করে এবং বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।ছবি- সংগৃহীত