চল্লিশের গণ্ডি পেরিয়েও সবুজ গালিচায় বুটজোড়া তুলে না রেখে দাপিয়ে বেড়াচ্ছেন, এমন ফুটবলারের সংখ্যা আধুনিক ফুটবলে সত্যিই বিরল। কিন্তু কিছু কিংবদন্তি যেন বয়সকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে ছেড়েছেন। ফিটনেস আর ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসাকে পুঁজি করে ৪০ বছর পার করার পরও পেশাদার ফুটবলে নিজেদের জাত চিনিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ এবং থিয়াগো সিলভার মতো তারকারা।
2
7
অন্যদিকে, জ্লাতান ইব্রাহিমোভিচ কিংবা জানলুইজি বুফনের মতো মহাতারকারা কিছুদিন আগেই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই চল্লিশোর্ধ্ব বয়সেই। তবে সবাইকে ছাড়িয়ে এক অনন্য নজির গড়ে রেখেছেন জাপানি আইকন কাজুয়োশি মিউরা, যিনি ৫৯ বছর বয়সেও মাঠ মাতানো অব্যাহত রেখেছেন।
3
7
৪১ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও আল নাসরের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। একই সাথে আন্তর্জাতিক মঞ্চেও পর্তুগাল জাতীয় দলের জার্সিতে তাঁর ১০০০ ক্যারিয়ার গোলের অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়ার মিশন চালু রেখেছেন।
4
7
তাঁর সমসাময়িক ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদে এক সোনালী অধ্যায় শেষ করে ৪০ বছর বয়সে ইতালিয়ান ক্লাব এসি মিলানের মাঝমাঠের হাল ধরেছেন এবং আসন্ন বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়ার হয়ে শেষবারের মতো নামার প্রস্তুতি নিচ্ছেন।
5
7
এদিকে, ৪১ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর এবার ঘরের ছেলে ঘরে ফিরেছেন, যোগ দিয়েছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লুমিনেন্সে।
6
7
ফুটবলকে বিদায় জানালেও চল্লিশের কোঠায় আলো ছড়িয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ এবং জানলুইগি বুফন। সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ এসি মিলানের হয়ে ২০২২-২০২৩ মৌসুমের শেষে ৪১ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন। আর সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত ইতালির জানলুইগি বুফন নিজের শৈশবের ক্লাব পারমার হয়ে ৪৫ বছর বয়সে এসে গ্লাভসজোড়া তুলে রাখার মাধ্যমে তাঁর গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি টানেন।
7
7
তবে পেশাদার ফুটবলের ইতিহাসে বয়সকে সবচেয়ে বড় বুড়ো আঙুল দেখিয়েছেন জাপানের কাজুয়োশি মিউরা। 'কিং কাজু' নামে পরিচিত ৫৯ বছর বয়সী এই ফুটবলার অলিভায়রেন্সে কিংবা অ্যাটলেটিকো সুজুকার মতো ক্লাবের হয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়স্ক সক্রিয় পেশাদার খেলোয়াড় হিসেবে এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, যা বিশ্ব ফুটবলের জন্য এক চরম অনুপ্রেরণা।