রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর জন্য বাল্ক ফিক্সড ডিপোজিট বা বিপুল পরিমাণ মেয়াদী আমানতের সুদের হার নির্ধারণ ও প্রকাশের নিয়ম পরিবর্তন করছে। এফডি সংক্রান্ত এই নতুন নিয়মগুলো ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।
2
9
নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলোকে তাদের এফডি-র সুদের হার আগে থেকেই প্রকাশ করতে হবে। এছাড়া, প্রতিদিন সকাল ১০টায় তাদের বাল্ক ডিপোজিটের সুদের হারও প্রকাশ করতে হবে।
3
9
এই সংশোধিত কাঠামোটি বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, লোকাল এরিয়া ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং শহুরে সমবায় ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
4
9
বাল্ক ডিপোজিট বলতে ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের একক মেয়াদী আমানতকে বোঝায়। সাধারণত, সাধারণ আমানত এবং বাল্ক ডিপোজিটের সুদের হারের মধ্যে পার্থক্য থাকে।
5
9
নয়া নিয়ম অনুসারে- ব্যাঙ্কগুলোকে প্রতিদিন সকাল ১০টায় বাল্ক ডিপোজিটের সুদের হার আপডেট করতে হবে। সাধারণ আমানত এবং বাল্ক ডিপোজিট- উভয় ক্ষেত্রেই সুদ প্রদানের সময় ব্যাঙ্কগুলোকে তাদের ওয়েবসাইটে প্রদর্শিত সুদের হার মেনে চলতে হবে। বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে, প্রতিটি কর্মদিবসে সকাল ১০টার মধ্যে প্রযোজ্য সুদের হার প্রকাশ করতে হবে। এক্ষেত্রে ১০ মিনিটের একটি অতিরিক্ত সময় বা 'গ্রেস পিরিয়ড' পাওয়া যাবে, অর্থাৎ সর্বোচ্চ সকাল ১০:১০-এর মধ্যে হার আপডেট করা যাবে।
6
9
বিভিন্ন শাখায় বাল্ক ডিপোজিটের সুদের হার একই রাখতে হবে। অন্য কোনও শাখায় আমানত জমা করা হয়েছে- শুধুমাত্র এই কারণে একই ধরনের বাল্ক ডিপোজিটের জন্য গ্রাহকদের ভিন্ন সুদের হার অফার করা যাবে না। একই দিনে গৃহীত সমপরিমাণ আমানতের ক্ষেত্রে সব শাখায় একই সুদের হার প্রযোজ্য হবে।
7
9
এলসিআরৃ নিয়মের অধীনে বাল্ক ডিপোজিটের জন্য ভিন্ন হার প্রযোজ্য হতে পারে। লিকুইডিটি কভারেজ রেশিও কাঠামোর অধীনে প্রযোজ্য 'রান-অফ রেট'-এর (আমানত তুলে নেওয়ার হার) ওপর ভিত্তি করে ব্যাঙ্কগুলো বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ভিন্ন সুদের হার অফার করতে পারে।
8
9
সহজ কথায়, বাল্ক ডিপোজিটের সুদের হার নির্ধারণের সময় ব্যাঙ্কগুলো বিবেচনা করতে পারে যে, কোন হারে বিভিন্ন ধরনের আমানত বা অসুরক্ষিত হোলসেল ফান্ডিং ব্যাঙ্ক থেকে বেরিয়ে যেতে পারে। এনআরআই রুপি আমানতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।অনিবাসী বা নন-রেসিডেন্টদের রুপি আমানতের ক্ষেত্রেও একই ধরনের নমনীয়তা কার্যকর হবে। এলসিআর কাঠামোর আওতায় প্রযোজ্য 'রান-অফ রেট'-এর বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাঙ্কগুলো বিপুল পরিমাণ আমানতের ওপর ভিন্ন ভিন্ন সুদের হার প্রস্তাব করতে পারবে।
9
9
এর অর্থ হল, নতুন এই নিয়মগুলো কেবল অভ্যন্তরীণ আমানতের ক্ষেত্রেই নয়, বরং অনিবাসী রুপি আমানত কাঠামোর আওতায় থাকা নির্দিষ্ট কিছু বিপুল পরিমাণ আমানতের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসছে।