মাদার্স ডে উপলক্ষ্য উপহার মানে সাধারণত ফুল, ডিনার বা পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি। কিন্তু এই বিশেষ দিনে এমন কিছু উপহার দেওয়া যায় যা মায়েদের ভবিষ্যতকে সুরক্ষিত করে। আর্থিক নিরাপত্তার উপহারই হতে পারে মায়ের জন্য সবচেয়ে মূল্যবান।
2
6
নিশ্চিত আয়ের ব্যবস্থা: অ্যানুইটি প্ল্যান বা বার্ষিক আয়ভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা মায়েদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার অন্যতম সহজ উপায়। এক্ষেত্রে, মাসিক খরচের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না।
3
6
রিটায়ারমেন্ট প্ল্যান: অনেক মায়েরাই সংসারের প্রয়োজনে নিজের অবসর পিছিয়ে দেন। এই পরিস্থিতিতে সন্তানরা রিটায়ারমেন্ট বা পেনশন সেভিংস প্ল্যানে বিনিয়োগ করে মায়ের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকার ব্যবস্থা করে রাখতে পারেন।
4
6
চিকিৎসার খরচের বাড়তি চাপ কমানো: বর্তমানে চিকিৎসা খরচ দ্রুত বাড়ছে। সম্ভব হলে মাকে নিজের অফিসের স্বাস্থ্যবিমা প্রকল্পে অন্তর্ভুক্ত করা উচিত। এতে তুলনামূলক কম খরচে বেশি কভারেজ পাওয়া যায়।
5
6
নিজের টার্ম প্ল্যানে মাকে নমিনি রাখা: কোনও মা আর্থিকভাবে সন্তানের ওপর নির্ভরশীল হলে সন্তানের উচিত নিজের নামে একটি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে সেখানে মাকে নমিনি রাখা। সেক্ষেত্রে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাঁর আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়।
6
6
চাকুরিজীবী মায়েদের জন্য বাড়তি সুরক্ষা: যাঁরা চাকরি সামলানোর পাশাপাশি সন্তানদের দায়িত্বও পালন করছেন, তাঁদের জন্য শিশুদের শিক্ষা পরিকল্পনা, টার্ম ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্যবিমা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।