ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ। সোমবার এই ঘোষণা করা হয়েছে।
2
11
ভারতে বিশ্বকাপ কোথায় দেখানো হবে তা নিয়ে বহুদিন ধরেই টানাপোড়েন চলছিল।
3
11
অবশেষে, সোমবার জানানো হল বিশ্বকাপ দেখা যাবে জি-এর স্পোর্টস চ্যানেলগুলিতে যা সদ্য লঞ্চ করা হয়েছে।
4
11
জি-এর সদ্য চালু হওয়া ইউনাইট ৮ স্পোর্টস লিনিয়ার টিভি চ্যানেলগুলোতে বিশ্বকাপ দেখা যাবে।
5
11
এর পাশাপাশি বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিফাইভ অ্যাপেও। আগামী কয়েকবছর ফিফা ইভেন্টের টেলিকাস্ট রাইটস জি-এর কাছে রয়েছে।
6
11
জি ২০৩৪ সাল পর্যন্ত ফিফা ইভেন্টগুলোর মিডিয়া রাইটসও নিশ্চিত করেছে। ফলে, বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা ইতিমধ্যেই দূর হয়েছে।
7
11
এখন প্রশ্ন হচ্ছে, ভারতে বসে বিশ্বকাপে নিজেদের প্রিয় দলের খেলা দেখতে কত টাকা লাগবে?
8
11
কোন কোন টিভি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ? Unite8 Sports 1 (Hindi), Unite8 Sports 1 HD (Hindi), Unite8 Sports 2 (English), Unite8 Sports 2 HD (English) চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ।
9
11
টিভিতে ডিটিএইচ অর্থাৎ স্যাটেলাইট কানেকশন এবং সেট টপ বক্সের বিভিন্ন প্যাকেজে আসবে Unite8 Sports-এর বিভিন্ন চ্যানেলগুলি। যাঁরা খেলা দেখবেন তাঁদের স্থানীয় টিভি অপারেটরের সঙ্গে কথা বলে নেওয়া ভাল।
10
11
অন্যদিকে, Zee5-এর তরফে আলাদা করে বিশ্বকাপের জন্য এখনও কোনও প্যাকেজের ঘোষণা করা হয়নি। এমনিতে, মাসিক ২৯৯ টাকা এবং বার্ষিক ১৪৯৯ টাকার প্যাকেজ রয়েছে।
11
11
তবে বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েকদিন বাকি। টিভি চ্যানেল এবং ZEE5 আলাদা করে বিশ্বকাপের জন্য বিশেষ অফার চালু করতেই পারে। ফুটবলপ্রেমীদের সেদিকেও নজর রাখতে হবে।