অক্টোবর থেকে ব্যাঙ্কে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (এফডি)করার নিয়মে গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে।
2
9
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র নতুন নির্দেশিকা অনুযায়ী, স্থায়ী আমানতের সুদের হার প্রকাশ এবং একই ধরনের এফডি-তে সুদের হার প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে হবে ব্যাঙ্কগুলিকে।
3
9
কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। আপনি যদি কোনও একটি ব্যাঙ্কে এফডি করেন, তাহলে সেই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় একই ধরনের আমানতের সুদের হার আলাদা হওয়ার কথা নয়।
4
9
আরবিআইয়ের নির্দেশ, একই পরিমাণের আমানত একই দিনে গ্রহণ করা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সব শাখায় সুদের হার একই রাখতে হবে।
5
9
ব্যাঙ্কগুলিকে আগে থেকেই তাদের ওয়েবসাইটে সুদের হার জানাতে হবে। যাতে এফডি করার আগে গ্রাহক সহজেই দেখে নিতে পারেন কত সুদ দেওয়া হচ্ছে।
6
9
বড় অঙ্কের আমানতের ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। ৩ কোটি টাকা বা তার বেশি একক টার্ম ডিপোজিটকে বাল্ক ডিপোজিট হিসেবে ধরা হয়। এই ধরনের আমানতের সুদের হার ব্যাঙ্ককে প্রতিটি কর্মদিবসে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
7
9
বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার নির্ধারণের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, প্রতিটি কর্মদিবসে সকাল ১০টার মধ্যে সুদের হার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সর্বোচ্চ ১০ মিনিটের ছাড় থাকবে। সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে সুদের প্রকাশ করা যাবে।
8
9
তবে বড় আমানতের সুদের হারে ব্যাঙ্কগুলিকে কিছুটা বাড়তি স্বাধীনতা দেওয়া হয়েছে। লিকুইডিটি কভারেজ রেশিও বা এলসিআর আওতায় সংশ্লিষ্ট আমানতের ঝুঁকি বিবেচনা করে বাল্ক ডিপোজিটে আলাদা সুদের হার দেওয়ার সুযোগ থাকবে।
9
9
তাহলে সাধারণ এফডি গ্রাহকের সুদের হারে কোনও পরিবর্তন করেনি আরবিআই। নতুন নিয়মে এফডি-র সুদের হার বাড়ানো বা কমানো বাধ্যতামূলক করা হয়নি। ব্যাঙ্কগুলি তাদের নগদের হাল, পরিচালন খরচ এবং বাজার পরিস্থিতি অনুযায়ী সুদের হার নির্ধারণ করবে।