বাবা আমাদের জীবনের প্রথম হিরো, যার ছায়ায় আমরা বড় হই। ফাদার্স ডে হল সেই বিশেষ দিন, যখন বাবাকে জানানো যায় তিনি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তবে উপহার মানেই যে দামী কিছু হতে হবে, এমনটা কিন্তু নয়। আপনার বাজেট যদি কম হয়, তবুও বাবার মুখে হাসি ফোটাতে চান, তাহলে এই গিফ্ট আইডিয়াগুলো কাজে লাগতে পারে।
2
8
পার্সোনালাইজড মগ: বাবার পছন্দের চা বা কফির জন্য একটি মগ উপহার দিন, যাতে বাবার ছবি বা ‘বেস্ট ড্যাড এভার’-এর মতো বার্তা লেখা থাকবে। প্রতিদিন সকালে এটি বাবার দিনটি ভাল করে দেবে।
3
8
স্মৃতিমাখা ফটো ফ্রেম: শৈশব থেকে বর্তমানের সেরা মুহূর্তগুলো নিয়ে একটি ছোট কোলাজ তৈরি করে ফ্রেমবন্দি করুন। এটি ঘর সাজানোর পাশাপাশি বাবার আবেগকে স্পর্শ করবে।
4
8
স্টাইলিশ ওয়ালেট: কম বাজেটের মধ্যে অনলাইনে ভাল মানের চামড়ার মানিব্যাগ পাওয়া যায়, যা বাবার দৈনন্দিন জীবনে খুবই কাজের।
5
8
বই বা মোটিভেশনাল ডায়েরি: বাবা যদি পড়তে ভালবাসেন, তবে তাঁর পছন্দের লেখকের বই বা একটি মোটিভেশনাল ডায়েরি উপহার দিন। সঙ্গে একটি হাতে লেখা চিরকুট যোগ করলে তা আরও সুন্দর হয়ে উঠবে।
6
8
ইনডোর প্ল্যান্ট: স্নেক প্ল্যান্ট বা মানি প্ল্যান্টের মতো ঘরোয়া গাছ বাবাকে দিলে ঘরের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করবে।
7
8
নাম খোদাই করা কী-চেন: বাবার নাম বা কোনও বিশেষ তারিখ লেখা কী-চেন ছোট হলেও খুব অর্থবহ উপহার।
8
8
হাতে তৈরি উপহার: নিজের হাতে লেখা চিঠি বা বাবার প্রিয় চকোলেট দিয়ে সাজানো একটি ডিআইওয়াই (DIY) বক্স যেকোনও দামী উপহারের চেয়েও অনেক বেশি পছন্দের হয়ে উঠবে।