গ্যাস বুক করলে কবে পাবেন নেই নিশ্চয়তা। ইতিমধ্যেই দেশ জুড়ে একাধিক রেস্তোরাঁ, ক্যাফে বন্ধ হয়ে গিয়েছে। এমনকী বিভিন্ন মন্দিরেও ভোগ খাওয়ানো বন্ধ করে দিতে হয়েছে এই পরিস্থিতিতে। এমন অবস্থায় গ্যাস বাঁচাবেন কীভাবে ভাবছেন? মাইক্রোওয়েভে রান্না করুন। কীভাবে, কী পদ? রইল তেমন কিছু বাহারি রেসিপি। ছবি- সংগৃহীত
2
6
মটর পোলাও: এটা বানানোর জন্য পরিমাণ মতো চাল নিয়ে সেটা ধুয়ে অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর তাতে পরিমাণ মতো জল, নুন, কড়াইশুঁটি, তেল, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে মাইক্রোওয়েভ দিয়ে ৫ মিনিট টাইম দিন। ৫ মিনিট পর একবার খুলে নাড়িয়ে দিয়ে ৮ মিনিট টাইম দিয়ে দিন। ব্যাস তাহলেই তৈরি মটর পোলাও। ছবি- সংগৃহীত
3
6
ডাল তড়কা: একটা মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে সাদা তেল দিয়ে তাতে রসুন কুচি, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ৫ মিনিট মাইক্রোওয়েভ করুন। বের করে এবার এতে কেটে রাখা টমেটো, আর ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিন। ভাল করে মিশিয়ে পরিমাণ মতো জল এবং নুন দিন। আবার সবটা মিশিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন। এবার ততক্ষণে একটি প্যান গ্যাসে বসিয়ে তাতে তেল গরম করে রসুন কুচি, শুকনো লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো তড়কা দিয়ে নিন। তারপর মাইক্রোওয়েভ থেকে ডাল বের করে এই তড়কা ছড়িয়ে, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। ছবি- সংগৃহীত
4
6
ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডুলস: একটি মাইক্রোওয়েভ পাত্রে ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডুলস ভেঙে দিয়ে দিন। ঝাল খেলে লঙ্কা কুচি দিন। এবার মশলা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর ৫ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন। ব্যাস তৈরি। চিজি ম্যাগি খেতে চাইলে এর সঙ্গে কেবল কয়েক স্লাইস চিজ দিয়ে দিতে পারেন। আর এগ ম্যাগি খেতে চাইলে ডিম ফেটিয়ে দিয়ে দিন। ছবি- সংগৃহীত
5
6
পনির টিক্কা: পনির ছোট ছোট টুকরো করে কেটে দই, তন্দুরি মশলা, আদা রসুন বাটা তাতে মাখিয়ে নিন। এবার এটিকে অন্তত মিনিট ১৫ থেকে আধ ঘণ্টা সরিয়ে রাখুজ। তারপর মাইক্রোওয়েভ প্রুফ কোনও পাত্র নিন। সঙ্গে নিন কিছু কাঠি। এবার কাঠিতে একটি পনিরের টুকরো, একটি পেঁয়াজের টুকরো, একটি ক্যাপসিকামের টুকরো এভাবে সাজিয়ে নিন। তারপর সেই কাঠিগুলো মাইক্রোওয়েভ পাত্রে রেখে মিনিট ৬ মতো গ্রিল করুন। ছবি- সংগৃহীত
6
6
ইলিশ বা ভেটকি ভাপা: মাইক্রোওয়েভ প্রুফ টিফিন বক্সে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে তাতে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টক দই, নুন, হলুদ মাখিয়ে মিনিট ১০ ম্যারিনেট হতে দিন। এবার উপর থেকে বেশ অনেকটা সর্ষের তেল ছড়িয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিন। ১০ মিনিট এটিকে হতে দিন। ব্যাস তৈরি। এভাবে ডিম ভাপাও বানাতে পারেন। ছবি- সংগৃহীত