ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করলে বা কড়া রোদে সিলিন্ডার রাখলে যে কোনও সময় অঘটন ঘটতে পারে।
3
10
সিলিন্ডারের ভেতরে গ্যাস তরল অবস্থায় থাকে। প্রচণ্ড গরমে সেই তরল আয়তনে বাড়ে, ফলে সিলিন্ডারের ভেতরের চাপও বাড়ে। সুরক্ষা নির্দেশিকা অনুযায়ী, অতিরিক্ত উত্তাপে সিলিন্ডার ফেটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
4
10
বিপদ এড়াতে বাড়ির রান্নার ঘরে যা যা নিয়ম মেনে চলা জরুরি, তা দেখে নিন এক নজরে-
5
10
১) সিলিন্ডার সবসময় এমন জায়গায় রাখা উচিৎ যেখানে পর্যাপ্ত হাওয়া খেলে। রোদ সরাসরি আসে এমন জানলার পাশে বা উনুনের ঠিক নীচে সিলিন্ডার রাখা উচিৎ নয়। বিশেষ করে সিলিন্ডার সবসময় খাড়াভাবে রাখা জরুরি।
6
10
২) গরমের চোটে অনেক সময় রবারের পাইপ দ্রুত ফেটে যায়। সপ্তাহে অন্তত একবার সাবান জল দিয়ে পাইপ ও রেগুলেটর পরীক্ষা করা উচিৎ। বুদবুদ উঠলে বুঝবেন গ্যাস লিক করছে। গ্যাসের গন্ধ পেলে দ্রুত রেগুলেটর বন্ধ করে জানলা-দরজা খুলে দিন। ওই অবস্থায় ভুলেও আলো বা পাখার সুইচ টিপবেন না।
7
10
৩) লিক পরীক্ষার জন্য দেশলাই কাঠি ব্যবহার করা বিপজ্জনক। আঙুল দিয়ে ভালভের মুখ চেপে ধরলে যদি চাপ অনুভূত হয়, তবে বুঝবেন লিক রয়েছে।
8
10
৪) গ্যাস সিলিন্ডারকে উনুন বা ইলেকট্রিক পয়েন্ট থেকে অন্তত ৫ ফুট দূরে রাখা ভালো। আশপাশে পেট্রোল, বডি স্প্রে বা দাহ্য কোনও তরল রাখা উচিৎ নয়।
9
10
৫) এলপিজি বাতাস অপেক্ষা ভারী। তাই লিক করলে তা মেঝের ওপর জমে থাকে। তাই কোনও বদ্ধ জায়গায় সিলিন্ডার রাখা উচিৎ না।
10
10
৬) কাজ শেষ হলে সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করা আবশ্যক। এতে পাইপে গ্যাস জমে থাকার ভয় থাকে না। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে রেগুলেটর বন্ধ করা অভ্যাস করা উচিৎ।