ফেব্রুয়ারি থেকে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এরপর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে।
2
11
ইতিমধ্যেই জ্বালানির দাম বেড়েছে দেশ জুড়ে। সেই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে অনেক পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এবার আরও একবার মূল্যবৃদ্ধির চাবুক পড়তে চলেছে দেশের আপামর গ্রাহকদের পিঠে।
3
11
ভোগ্যপণ্য তৈরির দাম বৃদ্ধির মোকাবিলায় সেপ্টেম্বর থেকেই বিস্কুট-সহ একাধিক পণ্যের দাম বাড়াতে চলেছে ব্রিটানিয়া, নেসলে, ডাবর, গোদরেজের মতো সংস্থাগুলি।
4
11
তাদের দাবি, ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি-সহ একাধিক পণ্যের দাম বাড়ছে। আবার দেশের সর্বত্র স্বাভাবিক বর্ষা না হওয়ায় এবং এল নিনোর প্রভাবের কারণে চাহিদায় ঘাটতির আশঙ্কাও রয়েছে।
5
11
বিশেষ করে জ্বালানির দাম বাড়ায় আরও দামি হচ্ছে ভোগ্যপণ্য তৈরির উপকরণ। এতে কমছে লাভের পরিমাণ। এই পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া ত্রৈমাসিকে বিস্কুট-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হবে।
6
11
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুন-ত্রৈমাসিকে সংস্থাগুলি পণ্যের দাম বাড়িয়েছিল ২ থেকে ৫ শতাংশ। তখন উৎপাদনের বাড়তি খরচ সামাল দিতে দাম না বাড়িয়ে প্যাকেটে পণ্যের পরিমাণ কমানো হয়েছিল।
7
11
সম্প্রতি ব্রিটানিয়া জানিয়েছে, তাদের ৫ ও ১০ টাকার বিস্কুটের প্যাকেটে পণ্যের পরিমাণ ফের কমানো হবে সেপ্টেম্বর থেকে। ফলে আগের দামে কম পরিমাণ পণ্য পাবেন ক্রেতারা। এ ভাবে পরোক্ষে বিস্কুটের মূল্যবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ১.৫ থেকে ২ শতাংশ।
8
11
ব্রিটানিয়ার দাবি, চিনি ও পাম তেলের দামবৃদ্ধির কারণেই এই নি ব্যবস্থা নিতে হচ্ছে। জুন থেকে শুরু হওয়া ত্রৈমাসিকে তাদের পণ্যের দাম ৫ শতাংশ বাড়িয়েছিল গোদরেজ কনজিউমার্স প্রোডাক্ট।
9
11
গোদরেজের সিইও জানিয়েছেন, দ্বিতীয় ত্রৈমাসিকেও পণ্যের দাম একই পরিমাণে বাড়ানোর কথা ভাবছেন তাঁরা। দাম বাড়ানোর কারণ হিসাবে তিনি মূলত দায়ী করেছেন জ্বালানি তেলের দামবৃদ্ধিকে।
10
11
হিন্দুস্তান লিভার লিমিটেড জানিয়েছে, ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই তারা তাদের পণ্যের দাম ২ থেকে ৫ শতাংশ বাড়িয়েছিল। বাড়তি খরচের চাপ সামাল দিতে সেপ্টেম্বর ত্রৈমাসিকেও তারা একই পথে হাঁটতে পারে।
11
11
একই ভাবনা রয়েছে টাটা কনজিউমার প্রোডাক্টস ও নেসলে ইন্ডিয়ার। সংস্থাগুলির মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানির দামবৃদ্ধি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাবের কারণেই তাদের পণ্যের দাম বাড়ানোর কথা ভাবতে হচ্ছে।