বর্তমানে EPFO-র বাধ্যতামূলক Wage Ceiling ১৫,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে।
2
7
এই পরিবর্তন কার্যকর হলে লক্ষ লক্ষ বেসরকারি চাকরিজীবীদের খুবই লাভ হবে।
3
7
এখন প্রশ্ন হল, কোন কোন কর্মীদের এই সুবিধা হবে?কাদের পিএফ বাড়বে? কার ইপিএস পেনশন বাড়তে পারে? আর কাদের হাতে আসবে কিছুটা কম বেতন?
4
7
প্রধানত তিন ধরনের কর্মী লাভবান হতে পারেন। যেমন- নতুন চাকরিতে যোগ দেওয়া কর্মী, বেসরকারি সংস্থার কর্মী ও ভবিষ্যতের অবসরকালীন সঞ্চয়ের ক্ষেত্রে।
5
7
বর্তমানে যাঁদের বেসিক + ডিএ ১৫,০০০ টাকার বেশি, তাঁদের অনেকেই পিএফ সুবিধা পান না। নতুন সীমা কার্যকর হলে ২৫,০০০ টাকা পর্যন্ত বেসিক + ডিএ থাকা কর্মীরাও বাধ্যতামূলকভাবে ইপিএফ-এর আওতায় আসতে পারেন।
6
7
বেসরকারি ক্ষেত্রের লাখ লাখ কর্মী এখনও ইপিএফ-এর সুবিধা পান না। নতুন সীমা কার্যকর হলে তাঁদের একটি বড় অংশ প্রথমবারের মতো পিএফ ও পেনশন সুবিধা পেতে পারেন।
7
7
পিএফ-এ নিয়মিত টাকা জমা হলে দীর্ঘমেয়াদে বড় তহবিল তৈরি হতে পারে। এছাড়া ইপিএস-এর মাধ্যমে ভবিষ্যতের পেনশন পাওয়ার সুযোগও বাড়তে পারে।