কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার লক্ষ লক্ষ সদস্যের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। নির্ধারিত সিস্টেম আপগ্রেড ও ডেটাবেস মাইগ্রেশনের কারণে ইপিএফও-র অফিসিয়াল পোর্টাল এবং মোবাইল অ্যাপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই আপগ্রেডের ফলে ভবিষ্যতে আরও দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিষেবা দেওয়া সম্ভব হবে।
2
9
সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, পরিষেবার মান উন্নত করা, দাবি নিষ্পত্তির গতি বাড়ানো এবং ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই সিস্টেম মাইগ্রেশন করা হচ্ছে। একই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ এবং এসএমএস মাধ্যমেও সদস্যদের এই বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে।
3
9
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জুন থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত পোর্টাল এবং অ্যাপের একাধিক পরিষেবা বন্ধ থাকবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ১ জুলাই ২০২৬ থেকে পরিষেবা স্বাভাবিকভাবে চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য সদস্যদের কাছে দুঃখপ্রকাশও করেছে।
4
9
এই সময়ের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবহার করা যাবে না। নতুন পিএফ ক্লেম জমা দেওয়া সম্ভব হবে না। ক্লেম প্রসেসিং পরিষেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে। যেসব আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে, সেগুলির নিষ্পত্তি পরিষেবা পুনরায় চালু হওয়ার পর শুরু হবে। এছাড়া নিয়োগকর্তাদের পিএফ অবদান সংক্রান্ত ফাইলিংও সাময়িকভাবে বন্ধ থাকবে। সদস্যরা এই সময়ে ই-পাসবুকও দেখতে পারবেন না।
5
9
তবে জরুরি প্রয়োজনে গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। সদস্যরা এসএমএস, মিসড কল অথবা হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে নিজেদের ব্যালেন্স, অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিংবা আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন।
6
9
এদিকে সদস্যদের জন্য আরও একটি সুখবর সামনে এসেছে। কেন্দ্রের অর্থ মন্ত্রক চলতি অর্থবর্ষ ২০২৫-২৬-এর জন্য জমার ওপর ৮.২৫ শতাংশ সুদের হার অনুমোদন করেছে বলে জানা গিয়েছে। এর ফলে ৭ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে চলতি মাসেই সুদের টাকা জমা পড়তে পারে। উল্লেখ্য, টানা তৃতীয় বছরের মতো আমানতের ওপর ৮.২৫ শতাংশ সুদ বজায় রাখা হয়েছে।
7
9
এছাড়াও EPFO 3.0 প্রকল্পের কাজও দ্রুত এগোচ্ছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে পিএফ তোলার প্রক্রিয়া আরও সহজ হবে, দাবি নিষ্পত্তির সময় কমবে এবং সদস্যরা ভবিষ্যতে ইউপিআই ও এটিএমের মাধ্যমে সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তরের সুবিধা পাবেন।
8
9
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, এই পরিষেবার পরীক্ষামূলক ধাপ সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা চালু করা হবে। যদিও নির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
9
9
সব মিলিয়ে, কয়েক দিনের সাময়িক অসুবিধার পর আরও আধুনিক, দ্রুত এবং নিরাপদ পরিষেবা নিয়ে ফিরতে চলেছে পিএফ। তাই সদস্যদের ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সংস্থা।