রেপো রেট হল সেই সংখ্যা, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। প্রতি বছর রেপো রেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা একটা থাকে।
2
9
অন্যদিকে, রিভার্স রেপো রেট হল সেই হার, যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ থেকে ঋণ নেয়। ফলে, আরবিআই রেপো রেট বাড়ালে অন্য ব্যাঙ্কগুলিও সুদের হার বাড়ায়।
3
9
রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার বাড়ায়, যার প্রভাব পড়ে ইএমআইয়ের উপর। আবার রেপো রেট কমলে ঋণের কিস্তির বোঝাও কমে।
4
9
সম্প্রতি, আন্তর্জাতিক স্তরে অর্থনীতির পরিস্থিতির প্রেক্ষিতে রেপো রেট পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছিল।
5
9
রেপো রেট বাড়লে সবথেকে বিপদে পড়তে হবে তাঁদেরই যাঁরা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন। রেপো রেট বাড়লে অতিরিক্ত সুদের মাশুল গুনতে হবে আমজনতাকে।
6
9
শুক্রবার সাংবাদিক বৈঠক করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা। তিনি জানিয়েছেন, চলতি বছরে মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
7
9
তবে তিনি এও জানিয়েছেন, পর্যাপ্ত মজুত ও সরবরাহ ব্যবস্থা থাকায় বড় কোনও সঙ্কটের আশঙ্কা নেই আপাতত।
8
9
এই বছর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। ফলে, নতুন অর্থবর্ষের শুরুতে এটা মধ্যবিত্তদের জন্য সুখবর।
9
9
এই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। ফলে, অন্য ব্যাঙ্কগুলিকে সুদের হার বদলাতে হচ্ছে না।