শীত বিদায়ের পর্বে। ফেব্রুয়ারির শুরুতেই চড়ছে পারদ। ক্রমেই বাড়ছে দিনের ও রাতের তাপমাত্রা। চলতি বছর কি রেকর্ড ভাঙা গরমের সাক্ষী থাকবে ভারত? গত কয়েক বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দেবে এবছর! কী জানাল আবহাওয়া দপ্তর?
2
8
বিশ্বের একাধিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ‘লা নিনা’ পরিস্থিতি দ্রুত শেষ হচ্ছে। এবার শক্তি বাড়াচ্ছে 'এল নিনো'। প্রশান্ত মহাসাগরের জল গরম হওয়ার লক্ষণ দেখতে শুরু করেছেন বিজ্ঞানীরা।
3
8
এবছর গ্রীষ্মের আগেই সক্রিয় হতে পারে 'এল নিনো'। এর ফলে ভারতে দীর্ঘ হবে 'গরমকাল'। এবছর বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
4
8
আবহাওয়াবিদদের মতে, ২০২৬-এর ‘এল নিনো’ শক্তিশালী রূপ ধারণ করতে পারে। ভারত-সহ বিশ্বের অনেক দেশেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার গ্রীষ্মকাল থাকবে। এর জেরে বিশ্বের গড় তাপমাত্রাও বাড়বে।
5
8
অনেকেরই আশঙ্কা ২০২৬ হয়তো ২০২৪ এবং ২০২৫-এর মতোই প্রাক-শিল্প বিপ্লব যুগের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হবে।
6
8
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ, যেখানে জনসংখ্যা বাকি দেশের তুলনায় অনেকটা বেশি, সেখানের নাগরিকরা তীব্র গরমে কষ্ট পেতে চলেছেন।
7
8
আবহাওয়াবিদদের আশঙ্কা, ফেব্রুয়ারির শেষ থেকেই গলদঘর্ম দশা থাকতে পারে। মার্চ থেকে তীব্র গরমের ব্যাটিং শুরু হবে। এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।
8
8
বিজ্ঞানীদের ধারণা, ১৮৫০ সালের পর চতুর্থ উষ্ণতম বছর হতে পারে ২০২৬। যদিও ২০২৪ সালের গরমের রেকর্ড ভাঙতে পারবে না এবছর।