টালমাটাল পরিস্থিতিতে কাঁধে গুরুদায়িত্ব। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই, দেশের শিক্ষামন্ত্রকের গুরুদায়িত্ব এবার প্রহ্লাদ যোশীর কাঁধে। শনিবার তাঁকে শিক্ষামন্ত্রীর পদে বসানো হয়েছে।
2
7
বর্তমানে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন প্রহ্লাদ যোশী। এর পাশাপাশি এবার শিক্ষামন্ত্রী হিসেবে আরও বড় দায়িত্ব পালন করবেন তিনি।
3
7
দেশের নতুন শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পথচলা, জীবনযাপন নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। জানেন কি প্রহ্লাদ যোশীর কতদূর পড়াশোনা?
4
7
১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজাপুরে জন্ম প্রহ্লাদ যোশীর। স্কুল ও কলেজের পড়াশোনা কর্ণাটকেই। বাবা ছিলেন ভারতীয় রেলের একজন কর্মী। সাধারণ মধ্যবিত্ত পরিবারেই তাঁর বেড়ে ওঠা।
5
7
প্রহ্লাদ যোশী প্রথমে রেলওয়ে স্কুলে, পরবর্তীতে হুব্বাল্লির একটি স্কুলে পড়াশোনা শেষ করেন। এরপর হুব্বাল্লির কেএস আর্টস কলেজ থেকে পড়াশোনা করেছেন। কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।
6
7
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস-এর সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন প্রহ্লাদ যোশী। পরবর্তীতে কর্ণাটকের সক্রিয় রাজনীতিতে প্রবেশ। ২০০৪ সাল থেকে ধারওয়াড় কেন্দ্র থেকে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে।
7
7
বিজেপির কর্ণাটক রাজ্য সভাপতি ছিলেন প্রহ্লাদ যোশী। সংসদীয় বিষয়ক মন্ত্রক, কয়লা মন্ত্রক, খনি মন্ত্রক, উপভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি। এই প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে পথচলা শুরু হল।