উৎসবের মরশুমে মধ্যবিত্তদের জন্য এবার বড় স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সামনেই বিয়ের মরশুম শুরু হচ্ছে, খরচও বাড়বে। তার আগে এই ঘোষণা স্বস্তির।
2
9
বিদেশি মুদ্রায় পরিষেবা আদান-প্রদান ও লেনদেনের নিয়মে বড়সড় বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রপ্তানির ক্ষেত্রে Export Declaration Form বা EDF জমা দেওয়ার নিয়ম আরও সহজ করেছে আরবিআই।
3
9
এতে সবথেকে উপকৃত হবেন কারা? কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফ্রিলান্সারদের জন্য এটা বড় খবর। রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রায় পরিষেবা লেনদেনের ক্ষেত্রে যে নতুন নিয়ম এনেছে সেটা আগে জেনে নেওয়া যাক।
4
9
নতুন নিয়ম অনুযায়ী, ভারতে বসবাসকারী কোনও ব্যক্তি বিদেশি গ্রাহকের থেকে পরিষেবার টাকা পেলে সেই অর্থ নিজের অ্যাকাউন্টে জমা করার জন্য ব্যাঙ্ককে প্রয়োজনীয় তথ্য দিলেই সেটাকে EDF জমা দিয়েছেন বলে গণ্য করা হবে।
5
9
কী এই EDF? বিদেশি সংস্থাকে পরিষেবা দেওয়ার পর বিদেশি মুদ্রায় টাকা পেলে তখন কাজে লাগে এই EDF। এটি ব্যাঙ্কে জমা দিলে ব্যাঙ্কের তরফে তা যাচাই করার পরই সম্পূর্ণ লেনদেন সম্পূর্ণ হয়।
6
9
রিজার্ভ ব্যাঙ্কের আগের নিয়ম অনুযায়ী, লেনদেনের ৩০ দিনের মধ্যে EDF জমা দিতে হত। এক মাসে একাধিক লেনদেন হলে সব লেনদেনের জন্য একটি EDF জমা দেওয়ার সুযোগও ছিল।
7
9
নতুন নিয়মে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, কোনও ভারতীয় নাগরিক বিদেশের সঙ্গে লেনদেনের পর ব্যাঙ্ককে প্রয়োজনীয় তথ্য দিলেই EDF জমা দেওয়া হয়েছে বলে বিবেচিত হবে। ফলে আলাদা করে EDF ফর্ম জমা দেওয়ার ঝামেলা থাকছে না।
8
9
এই নিয়মে কারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন? রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে ফ্রিল্যান্সার, ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর বিশেষ করে যাঁরা বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে পরিষেবার বিনিময়ে অর্থ পান তাঁদের কাজ সহজ হয়ে গেল।
9
9
তবে সংস্থাগুলিও বিদেশি লেনদেনের ক্ষেত্রেও এক শর্তে এই সুবিধা পাবে। তাঁদের ক্ষেত্রে বিদেশ থেকে আসা অর্থের পরিমাণ ১০ লক্ষ টাকা বা সমপরিমাণ বিদেশি মুদ্রার বেশি না হলে EDF জমা দেওয়ার ক্ষেত্রে একই ধরনের ছাড় প্রযোজ্য হবে।