আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রজাতান্ত্রিক কঙ্গোয় শুধুমাত্র ইতুরি প্রদেশে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
3
12
দেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মালুম্বা জানিয়েছেন, ইবোলা ভাইরাসে এ পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন।
4
12
দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, একাধিক নমুনা পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ভাইরাসের নমুনা পাওয়া গেছে।
5
12
একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি ঘিরে দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালেও।
6
12
জানা গেছে, প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত এক নার্সের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কয়েক সপ্তাহের মধ্যেই মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে।
7
12
ইবোলা ভাইরাসে আক্রান্তদের উপসর্গ কী? চিকিৎসকরা জানিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণে জ্বর, মাথা যন্ত্রণা, ডায়রিয়া, ঘনঘন বমি, রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয়।
8
12
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যেই দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইবোলা ভাইরাসের কোনও বিরল স্ট্রেন থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলেই আশঙ্কা করছেন তাঁরা।
9
12
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাদুড় থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় এই ইবোলা ভাইরাস। এরপর দ্রুত একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়েও পড়ে।
10
12
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ইবোলা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি। ২০১৮ ও ২০২০-র পর এই ইবোল ভাইরাসের দাপটের কবলে পড়ল কঙ্গো।
11
12
১৯৭৬ সালে প্রথমবার ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। ২০১৮ থেকে ২০২০ সালে কঙ্গোয় ইবোলা ভাইরাসের সংক্রমণে ২৩০০ জনের মৃত্যু হয়েছিল।
12
12
পরিসংখ্যান বলছে, গত পাঁচ দশকে আফ্রিকা জুড়ে ইবোলা ভাইরাসের বাড়বাড়ন্তে ১৫ হাজার জনের মৃত্যু হয়েছে।