দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। রাজ্যে রাজ্যে জারি লাল সতর্কতা। জ্বালাপোড়া গরমে হাঁসফাঁস দশা সকলের। এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস।
2
7
বর্ষা কবে প্রবেশ করবে দেশে? এবার ইঙ্গিত দিল এক আবহাওয়া দপ্তর। বর্ষা আগেভাগেই প্রবেশ করলে, তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে দেশবাসীর।
3
7
ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্ট জানিয়েছে, চলতি বছরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগেভাগেই প্রবেশ করতে পারে।
4
7
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ভারতে এবছর আগেভাগেই বর্ষা প্রবেশ করবে। জুন মাসে নয়, মে মাসের শেষেই বর্ষা প্রবেশ করতে পারে চলতি বছরে।
5
7
১৮ থেকে ২৫ মে-এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছতে পারে। স্বাভাবিকের তুলনায় ৩০-৬০ মিমি বেশি বৃষ্টিপাত হতে পারে এবার।
6
7
গত বছরেও ভারতে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। যা ১৬ বছরের রেকর্ড ভেঙেছে। কেরলে সাধারণত পয়লা জুন বর্ষা প্রবেশ করে। ২৫ মে-র আগেই প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
7
7
উত্তরবঙ্গেও জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। কেরল ও তামিলনাড়ুর দক্ষিণ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।