বিদেশে সফরের ক্ষেত্রে পাসপোর্টই আমাদের প্রধান পরিচয়পত্র। এবার সেই পাসপোর্টকেই আরও সুরক্ষিত ও আধুনিক করতে ধাপে ধাপে চিপ-যুক্ত ‘ই-পাসপোর্ট’ (ePassport) চালু করছে ভারত সরকার।
2
16
নতুন এই প্রযুক্তির ছোঁয়ায় বিদেশ ভ্রমণ যেমন নিরাপদ হবে, তেমনই কমবে ইমিগ্রেশনের ঝক্কি।
3
16
বাইরে থেকে দেখতে এটি সাধারণ পাসপোর্টের মতোই। তবে আসল ম্যাজিক রয়েছে এর ভেতরে। নতুন এই ই-পাসপোর্টে থাকছে একটি ‘রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ বা আরএফআইডি (RFID) চিপ।
4
16
এই ইলেকট্রনিক চিপটির মধ্যেই থাকবে আপনার নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, ছবি এবং বায়োমেট্রিক তথ্য। সাধারণ পাসপোর্টের থেকে একে আলাদা করে চেনার উপায়ও অবশ্য বেশ সহজ।
5
16
ই-পাসপোর্টের সামনের কভারে থাকবে একটি ছোট্ট সোনালি রঙের 'বিশেষ প্রতীক'।
6
16
মূলত নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় তৈরি করতেই এই চিপ-যুক্ত পাসপোর্টের অবতারণা। পাসপোর্টের পাতায় যে তথ্য লেখা থাকবে, ঠিক সেই তথ্যই ডিজিটাল উপায়ে জমা থাকবে ভেতরের চিপে।
7
16
ফলে জালিয়াতি বা পাসপোর্ট জাল করার চেষ্টা করলেই ইমিগ্রেশন কাউন্টারে নিমেষে তা ধরা পড়ে যাবে। পুরো ব্যবস্থাটি ‘পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার’ প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত হওয়ায় ব্যক্তিগত তথ্য ফাঁসের কোনও আশঙ্কাই নেই।
8
16
অনেকে ভাবছেন ই-পাসপোর্ট ব্যবহার করা বুঝি বেশ জটিল! আসলে কিন্তু বিষয়টি একেবারেই উল্টো। বিমানবন্দর বা সীমান্তের ইমিগ্রেশন কাউন্টারে স্ক্যানারের সামনে পাসপোর্টটি ধরলেই আরএফআইডি চিপের মাধ্যমে আপনা থেকেই সমস্ত তথ্য যাচাই হয়ে যাবে।
9
16
যেসব বিমানবন্দরে ‘অটোমেটেড ই-গেট’ রয়েছে, সেখানে তো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন শেষ। মুহূর্তের মধ্যেই সম্পন্ন হবে পরিচয় যাচাইয়ের কাজ।
10
16
না, এখনই পুরোনো পাসপোর্ট বদলে ফেলার কোনও তাড়াহুড়ো নেই। আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ যতদিন রয়েছে, ততদিন সেটি পুরোপুরি বৈধ।
11
16
তবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে কিংবা পুরোনোটির মেয়াদ ফুরনোর পর তা রিনিউ করতে দিলে, সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট পরিষেবা চালু থাকলে আপনিও পেয়ে যাবেন এই চিপ-যুক্ত আধুনিক পাসপোর্ট।
12
16
আবেদনের নিয়মে কিন্তু কোনও বড়সড় রদবদল হচ্ছে না।
13
16
আগের মতোই ‘পাসপোর্ট সেবা পোর্টাল’ (Passport Seva Portal)-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
14
16
এরপর সুবিধাজনক দিনক্ষণ দেখে নিকটবর্তী ‘পাসপোর্ট সেবা কেন্দ্র’ বা ‘পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র’-এ যাওয়ার পালা।
15
16
সেখানে গিয়ে নথিপত্র যাচাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করলেই কেল্লাফতে!
16
16
সব তথ্য ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার হাতে চলে আসবে চিপ-যুক্ত অত্যাধুনিক ই-পাসপোর্ট।