১৬ আগস্টের মধ্যে রান্নার গ্যাসের ভর্তুকি ও গৃহস্থালি দরে এলপিজি সিলিন্ডার পেতে ই-কেওয়াইসি করতেই হবে। এমনই নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।
2
6
নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি না হলে গ্রাহকদের বাণিজ্যিক হারে গ্যাস কিনতে হবে।
3
6
গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারবেন। এজন্য গুগল প্লে স্টোর থেকে আধার ফেস আরডি অ্যাপের পাশাপাশি সংশ্লিষ্ট তেল সংস্থার অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হেব। ইন্ডেন গ্রাহকদের জন্য Indian Oil One, ভারত গ্যাস গ্রাহকদের জন্য Hello BPCL এবং এইচপি গ্যাস গ্রাহকদের জন্য HP Pay বা HP Gas ডাউনলোড করতে হবে।
4
6
গ্যাস সংযোগের সঙ্গে যুক্ত নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে ই-কেওয়াইসি বিভাগে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে ফেস অথেন্টিকেশন যাচাই করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
5
6
এছাড়া সিলিন্ডার সরবরাহের সময় ডেলিভারি কর্মীর মোবাইল ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা যাবে। চাইলে আধার কার্ড ও কনজিউমার নম্বর নিয়ে স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসেও গিয়ে আঙুলের ছাপ বা ফেস স্ক্যানের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে।
6
6
গ্যাস ডেলিভারির রসিদে 'Due' লেখা থাকলে বুঝতে হবে ওই গ্রাহকের ই-কেওয়াইসি এখনও সম্পূর্ণ হয়নি। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, ভর্তুকির অপব্যবহার, জাল সংযোগ ও কালোবাজারি রুখে প্রকৃত গ্রাহকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ।