এলপিজি সরবরাহের ক্ষেত্রে ডেলিভারি ও ভর্তুকির জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক ৷ কারণ একটা ছোট ভুল, গ্যাস সিলিন্ডারের ডেলিভারি এবং এলপিজি ভর্তুকি - দু'টোর উপরই বড় প্রভাব ফেলতে পারে। যদি এখনও e-KYC না করে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করুন, নইলে বড় সমস্যায় পড়তে হতে পারে।
2
7
সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে যেসব গ্রাহকের e-KYC সম্পূর্ণ হবে না, তারা এলপিজি সিলিন্ডারের উপর ভর্তুকির সুবিধা পাবেন না। এই নিয়ম 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'র সুবিধাভোগীদের পাশাপাশি অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য।
3
7
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং ডিবিটিএল (Direct Benefit Transfer for LPG) প্রকল্পের অন্তর্ভুক্ত সব গ্রাহককে ৩০ জুনের মধ্যে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা e-KYC সম্পন্ন করতে হবে।
4
7
তবে কেউ যদি ৩০ জুনের পরে e-KYC সম্পন্ন করেন, তাহলে ভবিষ্যতের এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে ভর্তুকি পেতে পারেন। কিন্তু E-KYC না থাকার সময়কালের বকেয়া ভর্তুকি আর পাওয়া যাবে না।
5
7
বাড়িতে বসেই করা যাবে e-KYC। ইন্ডেন গ্যাসের গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে e-KYC সম্পন্ন করতে পারেন। এর জন্য মোবাইলে IndianOil ONE অ্যাপ ডাউনলোড করতে হবে।অন্যদিকে, যারা অনলাইনে e-KYC করতে চান না, তারা নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
6
7
বিনামূল্যে করা হচ্ছে e-KYC ভেরিফিকেশন।
7
7
অ্যাপের মাধ্যমে কীভাবে করবেন e-KYC? প্রথমে IndianOil ONE অ্যাপ ডাউনলোড করুন। তারপর মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করুন। এবার ক্যাশ মেমোতে থাকা ১৬ সংখ্যার LPG ID অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। হোম স্ক্রিন থেকে "My Profile" অপশনে ক্লিক করুন। LPG Details-এ গিয়ে "Indane Details" বিভাগ খুলুন। সেখানে e-KYC অপশন দেখতে পাবেন। সমস্ত নিয়ম ও শর্ত ভালোভাবে পড়ে নিন।"Face Scan" অপশনে ক্লিক করে বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন করুন।শেষে e-KYC Request সাবমিট করে দিন।