অভিনব পথে এবার ঘুরে দাঁড়ানোর ছক সিপিএম-এর, AI 'অস্ত্রেই' বাজিমাত করবে যুবরা!
নিজস্ব সংবাদদাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ : ০৯
শেয়ার করুন
1
7
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্রুত প্রসারের সাথে সাথে বদলে যাচ্ছে কাজের দুনিয়া আর দৈনন্দিন জীবন। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সিপিআই(এম)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।
2
7
কেরল জুড়ে তারা শুরু করতে চলেছে রাজ্যভিত্তিক বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে ‘হ্যালো টু এআই’ (Hello2AI)।
3
7
১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি যার মূল লক্ষ্য হল যুবসমাজকে কেবল প্রযুক্তির সাধারণ পাঠ দেওয়া নয়, বরং বাস্তব জীবনে এআই-এর প্রয়োগ, কর্মসংস্থান, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এর অপার সম্ভাবনা সম্পর্কে হাতে-কলমে দক্ষ করে তোলা।
4
7
আয়োজকদের মতে, ভবিষ্যৎ পৃথিবীতে এআই কীভাবে বড় ভূমিকা নিতে চলেছে, তা মাথায় রেখে তরুণ প্রজন্ম যাতে দায়িত্বশীল এবং মানবিক উপায়ে এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, সেই দিশা দেখানোই তাদের উদ্দেশ্য।
5
7
এই প্রকল্পের জন্য ডিওয়াইএফআই বিভিন্ন আইআইটি (IIT) বিশেষজ্ঞ এবং প্রথম সারির প্রযুক্তি সংস্থার পেশাদারদের নিয়ে ২০০ জনেরও বেশি প্রশিক্ষকের একটি দল তৈরি করেছে। পাশাপাশি সাজানো হয়েছে একটি বিস্তৃত পাঠ্যক্রম।
6
7
প্রাথমিক পর্যায়ে স্কুল স্তরে এই প্রশিক্ষণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সে জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রক্রিয়াও শুরু হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, পরবর্তীতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সচেতনতা বাড়াতে সাধারণ নাগরিকদের জন্যও এই এআই প্রশিক্ষণ ও প্রচার অভিযান ছড়িয়ে দেওয়া হবে।
7
7
সংগঠনের নেতৃত্ব আশাবাদী, তাদের আগের বিভিন্ন সামাজিক উদ্যোগের মতোই এই প্রযুক্তিভিত্তিক কর্মসূচিকেও রাজ্যের মানুষ বিপুলভাবে গ্রহণ করবেন।