অচেনা নম্বর থেকে বারবার ফোন আর স্প্যাম কল আসে? বিরক্তির দিন বুঝি এ বার শেষ হতে চলেছে। গুরুত্বপূর্ণ ফোন ধরতে দেরি হওয়া কিংবা প্রতারণার ফাঁদে পা দেওয়ার আশঙ্কা এড়াতে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্র।
2
9
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের (DoT) নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সারা দেশের মোবাইল গ্রাহকদের জন্য চালু হচ্ছে কলিং নেম প্রেজেন্টেশন পরিষেবা।
3
9
ফোন নম্বরের পাশাপাশি স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নামও। ফলে নম্বর ফোনে সেভ করা না থাকলেও কে ফোন করছেন, তা এক পলকেই চিনে নেওয়া যাবে।
4
9
টেলিকম সংস্থাগুলির কাছে গ্রাহকদের যে নথিভুক্ত পরিচয় (KYC) রয়েছে, তার ভিত্তিতেই এই নাম দেখাবে।
5
9
আগামী ১ নভেম্বর থেকে দেশের সমস্ত ৪জি এবং ৫জি ফোনে এই পরিষেবা ডিফল্ট ভাবেই চালু হয়ে যাবে। বিদেশ থেকে কোনও ফোন এলে স্ক্রিনে স্পষ্ট লেখা থাকবে ‘International Call’।
6
9
কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান চাইলে তাদের পছন্দমতো নামও ব্যবহার করতে পারবে, তবে সেই নাম ট্রেডমার্ক রেজিস্ট্রি বা জিএসটি (GST) পোর্টালে নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।
7
9
অচেনা এবং ভুয়ো কল সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকতে পারবেন গ্রাহকরা। স্প্যাম বা জালিয়াতির কলগুলি চিহ্নিত করা এবার আরও সহজ হবে।
8
9
এত দিন ট্রু-কলার বা গুগলের মতো অ্যাপের সাহায্যে অনেকেই অচেনা নম্বর চিনতেন। তবে সব গ্রাহকের ফোনে এই সুবিধা থাকে না।
9
9
এবার সরকারি স্তরে এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। তবে পুরনো ২জি, ৩জি বা ল্যান্ডলাইন পরিষেবায় এই ব্যবস্থা কবে আসবে, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে।