দলটির বইয়ের স্টল বসানোর অনুমতি সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে তা কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
3
12
স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশের উপযুক্ত অনুমতি না থাকলে কাউকে টেবিল বা ছাতা পেতেও স্টল বসাতে দেওয়া হবে না।
4
12
এর আগে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ বনগাঁয় সিপিএমের বুকস্টল করার পক্ষে সায় দিয়ে পর্যবেক্ষণ করেছিল যে, আইন সবার জন্য সমান এবং কাউকে অনুমতি দিয়ে কাউকে বঞ্চিত করলে সমাজে ভুল বার্তা যায়।
5
12
কিন্তু সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তড়িঘড়ি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে শুনানি চলাকালীন তীব্র সওয়াল-জবাব শুরু হয়। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে স্পষ্ট প্রশ্ন তোলেন, বুকস্টল করার জন্য আদৌ পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল কি না।
6
12
উত্তরে সিপিএমের আইনজীবী জানান, এসডিও-কে জানানো হয়েছিল এবং হাইওয়ে কর্তৃপক্ষকে মেল করা হয়েছিল। পাশাপাশি তাঁর যুক্তি ছিল, বনগাঁর ওই এলাকায় প্রতি বছর অন্তত একশোটি দোকান বা স্টল বসে, যার কোনওটিরই লিখিত অনুমতি থাকে না।
7
12
এই যুক্তির তীব্র বিরোধিতা করে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, চল্লিশ বছর ধরে কোনও আইন কার্যকর হয়নি বলে আজও তা প্রয়োগ করা যাবে না—এমনটা হতে পারে না।
8
12
আদালত কড়া সুরে নির্দেশ দেয়, আইনের চোখে সবাই সমান। শুধু সিপিএম নয়, হিন্দু জাগরণ মঞ্চ বা অন্য কোনও সংগঠনের বুকস্টলেরও যদি অনুমতি না থাকে, পুলিশকে অবিলম্বে সেই সব বেআইনি স্টল সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
9
12
শুনানির শেষলগ্নে সিপিএমের আইনজীবী অন্তত পুজোর ক’টা দিন মাইক ছাড়া দলীয় কার্যালয়ের সামনে সামান্য টেবিল-ছাতা পেতে পাঁচ ফুটের একটি ছোট্ট স্টল করার আর্জি জানান। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বাংলাদেশ সীমান্তের নৈকট্য ও সুরক্ষার প্রশ্ন তুলতেই সেই আবেদনও নাকচ করে দেন প্রধান বিচারপতি।
10
12
জানিয়ে দেওয়া হয়, অনুমতিহীন কোনও আয়োজনই বরদাস্ত করা হবে না। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং আদালতের নির্দেশের পর পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তা সংশ্লিষ্ট সব পক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
11
12
এদিকে আদালতের এই টানাপোড়েনের মাঝেই শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় বামেদের বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠেছে।
12
12
কলকাতার এন্টালির কামারডাঙা এলাকায় সিপিএমের স্টল তৈরিতে বাধা দেওয়া ও হুমকি ফ্লেক্স টাঙানোর মতো ঘটনাকে ঘিরে পুজো আবহেও রাজনীতির পারদ রীতিমতো চড়ছে।