বাংলার দুর্গাপুজো। রাজ্যে পালাবদলের পর, নতুন সরকার পুজো নিয়ে কী পরিকল্পনা করছে, নজর ছিল সেদিকে। জল্পনার মাঝেই, সোমে সবটা খোলসা করেন খোদ মুখ্যমন্ত্রী।
2
8
সোমবার তিনি জানিয়ে দেন, সরকারি অনুদানের বিষয়টি ‘অপশনাল’। যারা নিতে চান তাদের থানা-স্তরে আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই করে মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যসচিব সেই সকল আবেদন অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যারা অনুদান নেবেন না, তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
3
8
তারপর থেকেই শহর কলকাতায় লম্বা হচ্ছে তালিকা। মঙ্গলেই জানা যায়, ন্তোষপুর লেক পল্লী, টালা প্রত্যয়, চোরবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, রাজডাঙা নব উদয় সংঘ নেবে না অনুদান।একে একে সোশ্যাল মিডিয়ায় আরও একাধিক পুজো কমিটি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।
4
8
গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক জানিয়েছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, আহ্বানকে সম্মান জানিয়ে চলতি বছরে সরকারি অনুদান নেবে না তারা।
5
8
ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন, চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও জানিয়েছে নিজেদের এই সিদ্ধান্তের কথা।
6
8
বিজ্ঞপ্তি দিয়ে দমদম পার্ক ভারতচক্র জানিয়েছে, চলতি বছরে সরকারের অনুদান গ্রহণ করছে না ওই পুজো কমিটি।
7
8
সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটিও জানিয়েছে তাদের এই সিদ্ধান্তের কথা।
8
8
বালিগঞ্জ কালোচারাল অ্যাসোসিয়েশনও জানিয়েছে চলতি বছরের পুজোয় সরকারি অনুদান নেবে না তারা।