আগেই মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আগে রাজ্যের সরকারি কর্মীরা ১৮ শতাংশ ডিএ পেতেন। এখন তাঁরা পাবেন ৩৮ শতাংশ।
2
10
রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সাত বছরের পেনশন বকেয়া ছিল। শুক্রবার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের বৈঠক হয়।
3
10
সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশনের এরিয়ার মিটিয়ে দেওয়া হবে। জুলাই মাসেই মিটিয়ে দেওয়া হবে ৫০ শতাংশ বকেয়া।
4
10
নবান্ন সূত্রে খবর, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া মেটানো হবে। ২০১৫ সালে ব্যাঙ্কের পরিচালন ব্যবস্থা কম্পিউটারাইজড না হওয়ায় বকেয়া পেনশন নিয়ে সমস্যা তৈরি হয়।
5
10
বারবার সরকারের কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। যে সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এত দিন জটিলতার কারণে পেনশনের এরিয়ারের টাকা পাননি, তাঁরা সকলেই টাকা পাবেন। সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানো হবে।
6
10
নবান্ন সূত্রে খবর, আনুমানিক হিসেবে বকেয়ার ৫০ শতাংশ মেটানো হবে চলতি মাসে। বাকি বকেয়া মেটানো হবে ধাপে ধাপে।
7
10
নবান্নের এই সিদ্ধান্তে খুশি পেনশনভোগী এবং যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। এতদিন বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাঁদের মুখে হাসি ফুটেছে।
8
10
এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সকল স্তরের শিক্ষক-শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে যাঁরা কর্মী রয়েছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরও বকেয়া নিয়েও কথা হয়েছে।”
9
10
তিনি আরও বলেন, “এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যা পাওনা, তার প্রাথমিক আনুমানিক একটা হিসেব করে, ৫০ শতাংশ টাকা এই মাসেই মিটিয়ে দেওয়া হবে। বাকিটা হিসেব করে পরে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে।”
10
10
অন্যদিকে, সরকারি কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। কিন্তু ১ অক্টোবর থেকে তাঁর বর্ধিত হারে অর্থাৎ ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।