প্রতি মাসে ১৪ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত কয়েক কোটি পরিবারের বাড়িতে। রান্নার গ্যাস সিলিন্ডারের গায়েই লেখা থাকে বিশেষ একটি কোড।
2
10
নিয়মিত গ্যাস সিলিন্ডার ব্যবহার করলেও অনেকেই এই কোড এড়িয়ে যায়। যার জেরে বড়সড় বিপদ ঘটে মাঝে মধ্যে।
3
10
মাঝে মাঝে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আবার বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। তাই এই কোডগুলির ওপর নজর রাখা অত্যন্ত জরুরি।
4
10
রান্নার গ্যাস সিলিন্ডারের গায়ে 'এ-২৬', 'ডি-২৮', 'সি-২৭' এই ধরনের কোড লেখা থাকে। জানেন কি এই কোডের আসল কারণ কী?
5
10
প্রতিটি সিলিন্ডার মোট চারটি সিরিজে ভাগ করা হয়। 'এ', 'বি', 'সি' এবং 'ডি'। এই চারটি সিরিজে ইংরেজি মাসের উল্লেখ থাকে।
6
10
সিলিন্ডারের গায়ে ‘এ’ লেখা মানে, সেটি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সিরিজের। 'বি' এপ্রিল থেকে জুন মাসের, 'সি' মানে জুলাই থেকে সেপ্টেম্বর এবং 'ডি' মানে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের সিরিজ।
7
10
এই সিরিজের পাশেই অক্ষর লেখা থাকে। সেটি আসলে সালকে বোঝায়। অর্থাৎ ওই সালের ওই তিন মাসের মধ্যে সিলিন্ডার পরীক্ষার মেয়াদ রয়েছে।
8
10
অর্থাৎ যদি 'এ-২৬' লেখা থাকে, তাহলে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সিলিন্ডার পরীক্ষা করতে হবে। যদি 'ডি-২৮' লেখা থাকে তাহলে ২০২৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে সিলিন্ডার পরীক্ষা করতে হবে।
9
10
সিলিন্ডার পরীক্ষার মেয়াদ ফুরিয়ে গেলেই বিপদের ঝুঁকি বাড়ে। মেয়াদ ফুরিয়ে যাওয়া সিলিন্ডার ব্যবহার করাও উচিত নয়।
10
10
বিআইএস ৩১৯৬ মাপকাঠি অনুযায়ী ভারতে গ্যাস সিলিন্ডার তৈরি করা হয়। এক একটি সিলিন্ডারের মেয়াদ ১৫ বছর পর্যন্ত। এই সময়ের মধ্যে দু'বার সিলিন্ডার পরীক্ষা করা উচিত।