গরমে প্রাণ জুড়াতে মিষ্টি দইয়ের জুড়ি মেলা ভার! আইসক্রিমও বিশেষ পিছনে থাকে না। কিন্তু যদি দু'টো একসঙ্গে পাওয়া যায়? এই গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন দই আইসক্রিম। রইল সহজ রেসিপি। ছবি: সংগৃহীত
2
6
দই আইসক্রিম বানাতে লাগবে চিনি, জল, দই, লিকুইড দুধ, গুঁড়ো দুধ। ব্যাস, এই সহজ উপকরণেই তৈরি হবে এই লোভনীয় ডেজার্ট। ছবি: সংগৃহীত
3
6
প্রথমে একটা প্যানে এক কাপ চিনি দিন। ভাল করে পুরো চিনিটা গলিয়ে নিন। এবার তাতে জল যোগ করুন। দিয়ে ভাল করে আবার জাল দিন। ছবি: সংগৃহীত
4
6
এবার তাতে দুই, তিন লিকুইড কাপ দুধ যোগ করুন। আবারও ভাল করে নাড়তে থাকুন। চিনির সিরার সঙ্গে দুধটা ভাল করে মিশিয়ে নিন। এবার এক কাপ গুঁড়ো দুধ যোগ করুন। ছবি: সংগৃহীত
5
6
এবার আবার এক কাপ চিনি যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এবার এতে এক টেবিল স্পুন দই যোগ করে ভাল করে মিশিয়ে নিন। ছবি: সংগৃহীত
6
6
এবার হয় কোনও কাচের বা পাথরের পাত্রে বা প্লাস্টিকের গ্লাসে মিশ্রণটা ঢেলে দিন। তারপর ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখুন অন্তত ২৪ ঘণ্টা। তারপর বের পছন্দসই আকারে কেটে পরিবেশন করুন। ছবি: সংগৃহীত